এএফসির সপ্তাহসেরা তালিকায় জিকো ও বার্কোস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২০, ২১:৪৫আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:৪৬

জিকো ও বার্কোস (বাঁ থেকে ডানে) আছেন সেরা পাঁচে এএফসি কাপের প্রথম সপ্তাহে ৯টি ম্যাচ হয়েছে। এশিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশের ক্লাবগুলো খেলেছে। ক্লাবগুলোর খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে এএফসি শীর্ষ পাঁচ খেলোয়াড়কে বাছাই করেছে। বাংলাদেশের বসুন্ধরা কিংসের দুজন রয়েছেন এই তালিকায়। একজন গোলকিপার আনিসুর রহমান জিকো। অন্যজন আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোস। আগামী ২০ এপ্রিল পর্যন্ত এএফসির অফিশিয়াল ওয়েবসাইটে ভোট নেওয়া হবে। সেরা নির্বাচিত হবেন ফুটবল ভক্তদের ভোটে।

শনিবার এএফসির ওয়েবসাইট বাছাইকৃত পাঁচ ফুটবলারের নাম প্রকাশ করেছে। তাতে ঠাঁই পেয়েছেন বসুন্ধরার দুই ফুটবলার আনিসুর রহমান জিকো ও হার্নান বার্কোস। ১১ মার্চ মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে বসুন্ধরার ৫-১ গোলে জেতা ম্যাচে গোলকিপার জিকো তিনটি পেনাল্টি রুখেছেন। আর বার্কোস করেছেন চার গোল।

অন্য তিনজন হলেন ফিলিপাইনের বেনভিনিদো মারানন। যিনি স্বদেশি ক্লাব সেরেস নেগ্রোসে খেলে থাকেন। আছেন তাজিকিস্তানের এফসি ইস্তিকলের মানুচেখের দালিয়ভ। এছাড়া তালিকায় জায়গা পেয়েছেন ইয়াঙ্গুন ইউনাইটেডের মং মং ‍লুইন।

এর আগে এএফসির সপ্তাহ সেরা গোলদাতার তালিকায় আবাহনীর মামুনুল ইসলাম ও সোহেল রানার জায়গা হয়েছিল।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের