সানডের চার গোলে আবাহনীর গোলউৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ২১:৩৬আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৪২

সানডের চার গোল আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হারতে হয়েছে ঢাকা আবাহনীকে। সেই হারই হয়তো তাদের জাগিয়ে তুলেছে। প্রিমিয়িার লিগের ষষ্ঠ ম্যাচে এসে দারুণভাবে ঘুরে দাড়ালো মারিও লেমোসের দল। রবিবার সানডে চিজোবার হ্যাটট্রিকের সুবাদে তারা ৪-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়াচক্রকে।

এই জয়ে আবাহনীর পয়েন্ট হলো ১৩। এক ম্যাচ কম খেলে চতুর্থ হারে মুক্তিযোদ্ধা আছে আগের ১ পয়েন্ট নিয়েই।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আবাহনীর দাপট। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আকাশি-হলুদ জার্সিধারীরা। তাদের গোলের উৎস ছিল ডিফেন্ডার রায়হান হাসানের লম্বা থো-ইন। ম্যাচের ১৮ মিনিটে আসে প্রথম গোল। রায়হানের থ্রো-ইন থেকে হেডে গোলের খাতা খোলেন সানডে। ২৯ মিনিটে ব্রাজিলিয়ান মেলসন আলভেজের লম্বা বল থেকে সানডেই দলের ব্যবধান বাড়িয়ে দেন।

৩৩ মিনিটে মামুনুলের ভলি গোলকিপার মোহাম্মদ রাজীব ঝাঁপিয়ে পড়ে রুখে না দিলে ব্যবধান আরও বাড়তো। ৪২ মিনিটেই হ্যাটট্রিক পেয়ে যেতেন সানডে, যদি না তার শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে যেতো।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই লিগের প্রথম হ্যাটট্রিকের দেখা পান সানডে। রায়হানের থ্রো-ইন থেকে সানডে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন।

৬২ মিনিটে মুক্তিযোদ্ধা ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ব্রাজিলিয়ান আলবার্ট ফ্রঙ্ক ডা সিলভা হেডে এক গোল শোধও দেন। কিন্তু আবারও আবাহনীর তেড়েফুঁড়ে আক্রমণ।

৮৫ মিনিটে সানডে একজনকে কাটিয়ে জোরালো শটে গোল করে মুক্তিযোদ্ধাকে ম্যাচ থেকে ছিটকে দেন।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম