ভ্যালেন্সিয়ার ৩৫ শতাংশ খেলোয়াড়-স্টাফ করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২০, ১৯:০০আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৯:০৯

ভ্যালেন্সিয়ার ৩৫ শতাংশ খেলোয়াড়-স্টাফ করোনায় আক্রান্ত করোনায় আক্রান্ত হওয়া লা লিগার প্রথম খেলোয়াড় ভ্যালেন্সিয়ার। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের আরও কয়েকজন খেলোয়াড় ও স্টাফদের শরীরে ধরা পড়লো প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি। স্প্যানিশ ক্লাবটি জানালো, তাদের এক-তৃতীয়াংশেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত।
গত রবিবার আর্জেন্টিনার এজিকুয়েল গ্যারায় ও ফ্রান্সের এলিয়াকুইম মানগালাসহ পাঁচজনের করোনা পরীক্ষার ফলাফল এসেছে পজিটিভ। ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী ভাইরাসে। অবশ্য কারও মাঝে উপসর্গ দেখা যায়নি এখনও।

ভ্যালেন্সিয়া তাদের ওয়েবসাইটে বলেছে, ‘কভিড-১৯ পরীক্ষার পর ভ্যালেন্সিয়ার আরও কয়েকজন কোচিং স্টাফ ও খেলোয়াড়দের ফলাফল পজিটিভ এসেছে। চ্যাম্পিয়নস লিগ ম্যাচের পর অনেক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু ওই ম্যাচের কারণে এখন আক্রান্তের সংখ্যা ৩৫ শতাংশ হয়েছে।’

করোনাভাইরাসের থাবায় ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। দেশটিতে সব ধরনের খেলা বন্ধ হওয়ার আগে ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগ খেলতে মিলানে যায় ভ্যালেন্সিয়া। আতালান্তার বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগের ওই ম্যাচে সান সিরো স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে ঠাঁসা। গত ১০ মার্চ দ্বিতীয় লেগও খেলে যায় ইতালিয়ান ক্লাবটি। ওই ম্যাচটি হয়েছিল দর্শকশূন্য মেস্তায়া স্টেডিয়ামে। ৪-৩ গোলের ঘুরে দাঁড়ানো জয়ে দুই লেগ মিলিয়ে ৮-৪ এ ভ্যালেন্সিয়াকে বিদায় করে আতালান্তা। ক্লাবটিতে আক্রান্তের হার দেখে এটা বললেও ভুল হবে না যে ইতালিয়ান ক্লাবই ভেঙে দিয়েছিল ভ্যালেন্সিয়ায় করোনাভাইরাস ঢোকার দরজা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম