মেসি-নেইমারদের কোপা আমেরিকাও পিছিয়ে গেল

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২০, ২২:৪১আপডেট : ১৭ মার্চ ২০২০, ২২:৪১

মেসি-নেইমারদের কোপা আমেরিকাও পিছিয়ে গেল এক বছর স্থগিত করা হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ। সেটার রেশ না কাটতেই এলো কোপা আমেরিকা পেছানোর খবর। করোনাভাইরাস আতঙ্কে ইউরোর মতো ২০২০ সালের লাতিন আমেরিকার প্রতিযোগিতাও পেছানো হয়েছে এক বছর। ২০২১ সালের জুন ও জুলাইয়ে যৌথ আয়োজক আর্জেন্টিনা-কলম্বিয়ায় হবে মেসি-নেইমারদের কোপা আমেরিকা।

ইউরো চ্যাম্পিয়নশিপের সময় লাতিন আমেরিকার খেলোয়াড়দের কাটে অলস সময়। আবার তাদের ইউরোপিয়ান ক্লাব সতীর্থরা যখন অবকাশে থাকেন, তখন লাতিন আমেরিকান খেলোয়াড়দের নামতে হয় কোপা আমেরিকায়। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ইউরোর বছরেই কোপা আয়োজনের পরিকল্পনা এবং ২০২০ সালে রাখা হয় লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইটি।

তাই ইউরো স্থগিত করার পর পিছিয়ে দেওয়া হয়েছে কোপা আমেরিকা। আজ (মঙ্গলবার) লাতিন আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল সভাপতি আলেহান্দ্রো দমিনগেস নিশ্চিত করেছেন খবরটি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন সূচিতে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে কোপা আমেরিকা। পিছিয়ে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের নতুন সূচিও একই।

করোনার আতঙ্কে কোনও ঝুঁকি নিতে চায়নি কনমেবল। তাই কোপা এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার হয়েছে বলে জানিয়েছেন দমিনগেস, ‘সত্যিই ভীষণ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখন। সবারই সতর্ক থাকা উচিত ভাইরাস থেকে দূরে থাকতে। এটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু খেলোয়াড়দের স্বাস্থ্য ও লাতিন আমেরিকা ফুটবল পরিবারের সবার কথা বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটা নিতে হয়েছে।’

আগের সূচিতে ২০২০ সালের ১২ জুন শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল কোপা আমেরিকা। কিন্তু করোনা আতঙ্কে সামনের বছরে নিয়ে যেতে হয়েছে প্রতিযোগিতাটি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী