জেমি ডের প্রার্থনায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২০, ১৭:১৬আপডেট : ২০ মার্চ ২০২০, ১৭:১৬

বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে (বাঁয়ে) ও তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস করোনাভাইরাস আতঙ্কে জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে আগেই ঢাকা ছেড়েছেন। চলে গেছেন তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসও। বাংলাদেশ না ছেড়ে উপায়ও নেই। ঘরোয়া ফুটবলের সঙ্গে যে জাতীয় দলের সব কার্যক্রম বন্ধ। ইংল্যান্ডে ফিরে গেলেও ডে ও ওয়াটকিসের ভাবনায় ঠিকই আছে বাংলাদেশ।

করোনাভাইরাসে কঠিন সময় পার করছে বিশ্ব। ডের জন্মস্থান ইংল্যান্ডের অবস্থাও খুব একটা ভালো না। নিজ দেশের মানুষ তো আছেই, একই সঙ্গে কর্মস্থল বাংলাদেশের মানুষদের নিয়েও চিন্তা হচ্ছে ডে ও ওয়াটকিসের। তাদের প্রার্থনায় রয়েছে বাংলাদেশও।

শুক্রবার ডের সঙ্গে ওয়াটকিস যৌথ বিবৃতিতে বলেছেন, ‘এই কঠিন সময়ে আমাদের সমর্থকদের কিছু বলতে চাই। সামনের মাসগুলো আমাদের জন্য কঠিন পরীক্ষার। জাতি হিসেবে এই সময়ে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। দয়া করে পরিচ্ছন্নতা মেনে নিরাপদ ও সুস্থ থাকুন। এই ভাইরাস ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ নিন এবং যারা দুর্বল তাদের রক্ষায় সহায়তা করুন।’

করোনার হাত থেকে একে অন্যকে বাঁচানোর তাগিদও এসেছে তাদের বার্তায়,‘বাংলাদেশের মানুষ সময়ের প্রয়োজনে একসঙ্গে প্রার্থনা করে এবং কাজ করে। এখন আমাদের ভিন্নভাবে একসঙ্গে কাজ করতে হবে, একে অন্যকে বাঁচাতে হবে। এই গুরুত্বপূর্ণ সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই দেশের (বাংলাদেশ) মানুষরা আত্মশৃঙ্খল এবং এবার অন্য কারণে এটা করতে হবে। আপনারা পারবেন, আমাদের বিশ্বাস।’

ডে-ওয়াটকিস আবারও ফুটবলে ফেরার অপেক্ষায় আছেন, ‘এখন জাতীয় দলের খেলা বন্ধ, কিন্তু যখন মাঠে ফেরার জন্য প্রস্তুত হবো তখন গর্বের সঙ্গে আবারও আমাদের দলকে এগিয়ে নেবো। আপনারা সবাই শক্ত থাকুন। আমাদের প্রার্থনায় বাংলাদেশিরাও আছেন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম