পিছিয়ে যেতে পারে বাফুফে নির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৯:১০আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৯:১৯

পিছিয়ে যেতে পারে বাফুফে নির্বাচন ২০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হওয়ার কথা। কিন্তু করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। বাফুফে চাইছে নির্বাচন পিছিয়ে দিতে। আগামী শুক্রবার বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় নির্বাচন নিয়ে আলোচনা হবে।

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর বাফুফে নড়েচড়ে বসেছে। ৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও সেটি এখন হচ্ছে না।

আজ (সোমবার) বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনাভাইরাসে দেশের এই অবস্থাতে মনে হয় না আমরা ২০ এপ্রিল নির্বাচন করতে পারব। নির্বাচনের সময় পিছিয়ে যেতে পারে। আগামী শুক্রবার নির্বাহী কমিটির সভাতে এটা নিয়ে সিদ্ধান্ত হবে।’

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাফুফের বর্তমান কমিটির মেয়াদ আছে। নিয়মানুসারে এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। এরপর নির্বাচন করতে হলে ফিফা ও এএফসির অনুমোদন প্রয়োজন পড়বে।

বাফুফে সাধারণ সম্পাদক তাই বলছেন, ‘নির্বাহী কমিটির সভাতে নির্বাচন পেছানো কিংবা এমন যে সিদ্ধান্তই আসুক না কেন, তা ফিফা ও এএফসির কাছে আমরা পাঠাবো। তাদের ওপর নির্ভর করছে অনেক কিছু। তবে দেশের এই অবস্থাতে নির্বাচন করা আসলে কঠিন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম