‘দুঃসময়েই ইতিবাচক থাকা গুরুত্বপূর্ণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ২২:২৮আপডেট : ২৪ মার্চ ২০২০, ২২:৩০

আবাহনীর ফুটবল কোচ মারিও লেমোস করোনাভাইরাসে লিগ বন্ধ, কিন্তু হোটেলের বাইরে যাওয়া হচ্ছে না তেমন, ঢাকার একটি হোটেলে একাকী সময় কাটছে আবাহনী কোচ মারিও লেমোসের। বাংলাদেশের করোনা পরিস্থিতিতে অন্যদের মতো তিনিও উদ্বিগ্ন। তাই সবাইকে সতর্ক হয়ে চলার পরামর্শ দিয়েছেন এক ভিডিও বার্তায়।

দেশের ফুটবল সমর্থকদের উদ্দেশ্যে আবাহনী কোচ বলেছেন, ‘আমরা এক কঠিন সময় পার করছি।  দুর্ভাগ্যবশত মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, মৃত্যু বরণ করছে। মানুষ তার আপন লোক হারাচ্ছে। এটি মারাত্মক কঠিন একটা সময়। আমি ব্যক্তি জীবনে ইতিবাচক থাকার চেষ্টা করি। ভালো সময়ে নয়, খারাপ সময়েও। দুঃসময়েই ইতিবাচক থাকা গুরুত্বপূর্ণ। আমি আপনাদের ইতিবাচক থাকতে বলব, শক্ত থাকতে বলব। যদিও সেটা যথেষ্ট নয়। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’

আবাহনীর সমর্থকদের উদ্দেশ্যে আলাদাভাবে লেমোসের বার্তা, ‘আমি আবাহনী সমর্থকদের কাছ থেকে বেশ কিছু বার্তা পেয়েছি। আপনারা লিগ, অনুশীলন নিয়ে জানতে চেয়েছেন। এই মুহূর্তে ফুটবল মোটেও গুরুত্বপূর্ণ নয়। চিন্তা করবেন না, যখন সবকিছু আবার নিরাপদ হবে, আমরা আবারও ফুটবলে ফিরব- দল গোছাব, লিগ খেলব। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সুস্থ্যতা, আপনার পরিবারের সুস্থ্যতা, আপনার কমিউনিটির সুস্থ্যতা।’

নিজের পরিবার-পরিজন নিয়ে চিন্তিত এই কোচ, ‘ইউরোপ ও এশিয়ায় আমার পরিবার-বন্ধুরা আছে। আমি সবসময়ই তোমাদের কথা চিন্তা করছি। আমার হৃদয় সেখানে পড়ে রয়েছে। এই ভাইরাস মোকাবিলা করে আমাদের জিততেই হবে। আমরা এই ভাইরাসের চেয়ে শক্তিশালী। আশা করি দ্রুতই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী