মুক্ত বাতাসে ভালো লাগছে জামালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ২২:৩৩আপডেট : ২৭ মার্চ ২০২০, ২২:৩৩

মুক্ত বাতাসে ভালো লাগছে জামালের মাঠে নেই খেলা, করোনাভাইরাসের আতঙ্কে ক্লাব ভবনে বেশিরভাগ সময় কাটাতে হয়েছিল বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। সুযোগ মিলতেই ‘বন্দিত্ব’ কাটিয়ে এখন মুক্ত বাতাসে নিশ্বাস ছাড়ছেন সাইফ স্পোর্টিংয়ে মিডফিল্ডার। জন্মস্থান ডেনমার্কে ফিরে গেছেন তিনি। পরিবারের সঙ্গ পেয়ে স্বস্তি ফিরে এসেছে মনে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ায় গত মঙ্গলবার জামাল থাই এয়ারওয়েজে ডেনমার্কে ফিরেছেন। করোনা সংক্রমিত বেশিরভাগ দেশে বিদেশফেরত নাগরিকদের জন্য বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন থাকলেও ডেনমার্ক ব্যতিক্রম। তাদের দেশে কোয়ারেন্টিন শিথিল। গুরুতর সংক্রমিত দেশ থেকে এলেই কেবল বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে।

বাংলাদেশ আছে কম সংক্রমণের তালিকায়। এখানে ৪৮ জন করোনা আক্রান্ত, মারা গেছে ৫ জন। তাই জামাল ফিরলেও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হচ্ছে না জামালকে। যদিও ডেনমার্কের অবস্থা বাংলাদেশের চেয়ে খারাপ। সেখানে ১,৮৭৭ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৪১ জনের। সংক্রমণ রুকতে দেশটিতে চলছে লকডাউন, দুই সপ্তাহ বাসায় থাকতে বলা হয়েছে। জরুরি কাজ ছাড়া বাইরে যাওয়া নিষেধ।

এই সঙ্কটময় পরিস্থিতিতেও কোপেনহেগেনের বিমানবন্দর থেকে বাসায় গেছেন স্বাচ্ছন্দ্যে। এক ফাঁকে বাসার কাছের মাঠে গেছেন। ফাঁকা মাঠে দুই-একজন বল নিয়ে খেলছিল। খেলতে পারেননি জামাল। কিন্তু ঘরে তো বন্দী থাকতে হচ্ছে না, এটাই তার স্বস্তি। কোপেনহেগেন থেকে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাকে হোম কোয়ারেন্টিন কিংবা আইসোলেশেনে থাকতে হচ্ছে না। তবে সতর্ক থাকতে হচ্ছে।’

বাবা-মার কাছে ফিরে খুশি জামাল। তার স্ত্রীও জার্মানি থেকে চলে এসেছেন। আবার কবে মাঠে নামবেন, সেটা জানেন না জামাল। এই অনিশ্চয়তার মাঝেও পরিবারকে তো কাছে পাচ্ছেন। আর কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না এটাও তো বড় পাওয়া, ‘কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না। আমার খুব ভালো লাগছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম