বারান্দায় অনুশীলন সাবিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ১৮:০৫আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৮:০৮

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ছবি: ফেসবুক থেকে করোনাভাইরাস আতঙ্কে বাইরে বের হওয়া যাচ্ছে না। তাই বল নিয়ে বাড়ির বারান্দাতেই অনুশীলন শুরু করে দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

মেয়েদের ফুটবল লিগ বন্ধ হয়েছে আগেই। ছুটি পেয়েই সাবিনা ফিরে গেছেন তার জন্মস্থান সাতক্ষীরা সদরের সবুজবাগে। সেখানে এই দুর্যোগের মধ্যে যেভাবেই পারছেন নিজের ফিটনেস ধরে রাখার চেষ্টায় আছেন তিনি।

কিভাবে ফিটনেস ধরে রাখছেন, তার একটি ভিডিও নিজের ফেসবুকে দিয়েছেন সাবিনা। সেখানে দেখা গেছে, বল নিয়ে অনুশীলনে ব্যস্ত এই স্ট্রাইকার। ফিটনেস ধরে রাখার কৌশল নিয়ে বাংলা ট্রিবিউনকে সাবিনা বলেছেন, ‘করোনার কারণে তো সবকিছুই এখন বন্ধ। বসে থাকলে ফিটনেস লেভেল নিচের দিকে নেমে যাবে। তাই যেভাবেই হোক তা ধরে রাখার চেষ্টা করছি। নিজের বাসার বারান্দাকেই অনুশীলনের ভেন্যু হিসেবে বেছে নিয়েছি।’

দিনে একবেলা আধঘণ্টা করে অনুশীলন করে ফিটনেস ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন সাবিনা। সতীর্থরাও ফিটনেস ধরে রাখবে বলে আশাবাদী তিনি।
করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থেকে নিয়মকানুন মেনে চলতে বলেছেন সাবিনা, ‘আমি সবাইকে বলব করোনার হাত থেকে রক্ষা পেতে সবকিছু যেন মেনে চলা যায়। ঠিকমতো হাত ধোয়া। বিশেষ প্রয়োজন না হলে বাইরে না যাওয়া। আমি নিজেও তা মেনে চলছি। বাসার বাইরে যাচ্ছি না।’

সাবিনার আশা, ‘আমাদের এই খারাপ সময় এক সময় কেটে যাবে। আবার আমরা ফুটবল মাঠে ফিরতে পারব। সেই আশাতেই আছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম