খেলা বন্ধ করবে না বেলারুশ ফুটবল ফেডারেশন

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২০, ১৪:১৩আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৪:১৫

ইউরোপে কেবল বেলারুশেই হচ্ছে ফুটবল করোনাভাইরাস আতঙ্কে ইউরোপের সব ফুটবল লিগ বন্ধ। কোনও পর‌্যায়ের খেলাই হচ্ছে না। ব্যতিক্রম কেবল বেলারুশ। বিশ্বের কঠিন পরিস্থিতিতেও ফুটবল চালিয়ে যাচ্ছে দেশটি। শুধু কী তাই, প্রথম বিভাগ ফুটবল নিয়ম মেনেই আয়োজন করছে বেলারুশ ফুটবল ফেডারেশন।

বেলারুশিয়ান প্র্রিমিয়ার লিগ, যেটি দেশটির শীর্ষ ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা­- বন্ধ করার কোনও কারণই দেখছেন না ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সার্জেই জারদেৎস্কি। বিশ্বজুড়ে করোনাভাইরাস মরামারি আকার ধারণ করলেও বেলারুশে ফুটবলে চালিয়ে নেওয়ার মতো অবস্থা আছে বলে মত এই ফুটবল কর্তার।

বিশ্বের প্রায় সব দেশের ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সবার সুরক্ষার কথা চিন্তা করে বৈশ্বিক প্রতিযোগিতাগুলোও স্থগিত কিংবা বাতিল করা হয়েছে। বেলারুশ এই জায়গায় যেন ‘অন্য পৃথিবী’। করোনার প্রভাব ইউরোপের এই দেশটিতেও কিন্তু পড়েছে। গতকাল (৩ এপ্রিল) পর‌্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বেলারুশে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৩৫১ জন, আর মারা গেছে ৪ জন।

আগের দিনই বেলারুশ সরকার সব সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ক্রীড়াঙ্গনের দেশি-বিদেশি সব ইভেন্ট ৬ এপ্রিল পর‌্যন্ত স্থগিত করেছে। এই আদেশ জারির পরও জারদেৎস্কি ইএসপিএনকে জানিয়েছেন, ঘরোয়া ফুটবল লিগ ঠিকই চালু থাকবে।

বেলারুশ ফুটবলের সেক্রেটারি জেনারেলের বক্তব্য, ‘আমরা প্রতি মুহূর্তের পরিস্থিতি নজরে রাখছি। আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রাখছি এবং বর্তমানে লিগ বন্ধ রাখার কোনও দেখছি না।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমরা বুঝতে পারছি কিছু কিছু দেশের পরিস্থিতি খুব মারাত্মক, কিন্তু বেলারুশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বুঝতে পোরেছি, এই মুহূর্তে আমাদের লিগ চালিয়ে নেওয়া যাবে।’

বেলারুশিয়ান প্রিমিয়ার লিগকে বলা হচ্ছে ‘পৃথিবীর সর্বশেষ লিগ’। এই বিশেষণে অবশ্য মোটেও ক্ষুব্ধ নন জারদেৎস্কি, ‘আমরা এই লেবেলের ব্যাপারে কিছু বলব না। তবে বেলারুশে এমন পরিস্থিতি তৈরি হয়নি যে প্রতিযোগিতা বাতিল করতে হবে।’ 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম