করোনাকালেও মাঠে জামাল ভূঁইয়া (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ২০:২৮আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৩০

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফ্রি-কিকে পারদর্শী জামাল ভূঁইয়া। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে সেটি বেশ ভালোভাবেই প্রমাণ করেছেন তিনি। এই তো বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র গোলের উৎস ছিল তার নেওয়া সেট পিস। শট আরও নিখুঁত করতে করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও মাঠে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন জামাল। অবশ্য সেটি সামাজিক দূরত্ব বজায় রেখেই।

করোনাভাইরাসে দেশের সব ফুটবল বন্ধ। বেশ কয়েকদিন ‘ঘরবন্দি’ থেকে জামাল ফিরে গেছেন ডেনমার্কে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সঙ্গে ফিটনেস ধরে রাখতে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের ফুটবল অধিনায়ক। জিম কিংবা রানিং আগেই করেছেন, এবার ফুটবলেও পা রাখলেন। শুটিং আরও ভালোভাবে করতে ডেনমার্কে বাড়ির পাশের মাঠে নেমে পড়েছেন এই মিডফিল্ডার।

দিনতিনেক আগে ফিটনেস ধরে রাখতে বাসায় স্ট্রেচিং ও ভারোত্তোলন করেছেন জামাল। বাইরে গিয়ে রানিং করতেও দেখা গেছে তার ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে। এবার বাড়ির কাছের মাঠে দূরপাল্লার শট নিয়ে বেশ কিছুক্ষণ অনুশীলন করেছেন তিনি। বক্সের বাইরে থেকে একের পর এক শট জালে জড়ানোর চেষ্টা করে গেছেন তিনি। কোনোটি লক্ষ্যে পৌঁছেছে, কোনোটি আবার ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে।

অনুশীলনের এই ভিডিও ফেসবুকে পোস্ট করে জামাল লিখেছেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে ব্যক্তিগত অনুশীলন চলছে।’

ডেনমার্কে গিয়েই এতটা অনুশীলনের সুযোগ পাচ্ছেন তিনি। ঢাকায় থাকতে বাসায় জিম ও ছবি এঁকে সময় কেটেছে তার। তাই সুযোগ মিলতেই ডেনমার্কে চলে গিয়েছেন জামাল। সেখানে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে একাকী অনুশীলন করে যাচ্ছেন।

ডেনমার্কে গিয়েই জামালকে শুনতে হয়েছে দুঃসংবাদ। ময়মনসিংহের নান্দাইলে তার দাদার বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা করেছে। গত বৃহস্পতিবারের এই ঘটনায় মামলাও হয়েছে। 

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম