করোনাভাইরাস: অসহায়দের পাশে ফুটবল সমর্থকরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ২১:৫৩আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২২:০৫

অসহায়দের পাশে সাপোর্টাস অব বাংলাদেশ ফুটবল মাঠে গিয়ে খেলোয়াড়দের সমর্থন দেন সবসময়, এবার তারা মাঠের বাইরেও অবদান রাখলেন। করোনাভাইরাসের এই দুঃসময়ে খেটে খাওয়া মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে সাপোর্টাস অব বাংলাদেশ ফুটবল (এসবিএফ)।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে প্রতিদিন অসহায়দের একবেলা খাবার দেওয়া হচ্ছে। সেখানে আজ (মঙ্গলবার) দুপুরে এসবিএফ ৩০০ মানুষের হাতে খাবার তুলে দিয়েছে।

গত ২৬ মার্চ এসবিএফ ছয় পেরিয়ে সপ্তম বছরে পদার্পণ করেছে। করোনাভাইরাসের কারণে সংগঠনটির জন্মদিনের সব কার্যক্রম বাতিল করে দেওয়া হয়। সেই টাকায় ৩০০ মানুষকে একবেলা খাবার তুলে দেওয়া হয়েছে।

এসবিএফের সাধারণ সম্পাদক সম্রাট মহিম তালুকদার বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা জন্মদিনের অনুষ্ঠান করিনি। সেই টাকায় ৩০০ মানুষকে একবেলা খাবার দিয়েছি। আশা করছি এভাবে সবাই এগিয়ে আসবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম