করোনাভাইরাস: সেরে উঠেছেন জুভেন্টাসের দুই খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২০, ১৩:১৯আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৩:১৯

করোনা থেকে মুক্তি মিলেছে দানিয়েলে রুগানি (বাঁয়ে) ও ব্লাইস মাতুইদির যাকে দিয়ে জুভেন্টাস প্রথম করোনাভাইরাসের খবর দিয়েছিল, সেই দানিয়েলে রুগানি সেরে উঠেছেন। তার সঙ্গে মিডফিল্ডার ব্লাইস মাতুইদিও মুক্তি পেয়েছেন প্রাণঘাতী ভাইরাস থেকে।

করোনাভাইরাসের থাবায় আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা বিশ্ব। জনজীবন থমকে দাঁড়িয়েছে কোভিড-১৯ রোগে। একসময় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার ওপরে ছিল ইতালি। ইউরোপের দেশটিতে সাধারণ মানুষের সঙ্গে করোনার সঙ্গে লড়াই করতে হচ্ছে ফুটবলারদের। কঠিন এই সময়ের মধ্যে খানিকটা হলেও স্বস্তির মৃদু হাওয়া বয়ে যায় কারও সেরে ওঠার খবরে। তেমনই খবর পাওয়া গেছে জুভেন্টাস থেকে।

ইতালিয়ান ক্লাবটির বেশ কয়েকজন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ‘পজিটিভ’ ধরা পড়েছে। তাদের মধ্যে দুজনের সেরে ওঠার খবর দিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ডিফেন্ডার রুগানির সঙ্গে পরীক্ষায় ‘নেগিটিভ’ এসেছে মাতুইদির। সেই খবর দিয়ে জুভেন্টাস জানিয়েছে, ‘নিয়মকানুন মেনে করোনাভাইরাসের পুনঃনিরীক্ষণ করা হয়েছে রুগানি ও মাতুইদির। ফলাফলে নিশ্চিত হওয়া গেছে তারা এখন নেগিটিভ। এই দুই খেলোয়াড় সেরে উঠেছেন এবং তাদের আর হোম আইসোলেশনের দরকার নেই।’

গত ১৮ মার্চ শরীরে করোনাভাইরাসের উপস্থিতির কথা জানিয়েছিলেন মাতুইদি। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি দিয়ে জানিয়েছিলেন, তিনি অন্য সব সময়ের মতো ‘এখনও ইতিবাচক’।

তার ‘পজিটিভ’ ধরা পড়ার সপ্তাহ খানেক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন রুগানি। অথচ ইতালিয়ান ডিফেন্ডারের কোনোরকম লক্ষণই দেখা যায়নি! ‘পজিটিভ’ হওয়ার দুই দিন আগেও ইন্টার মিলানের বিপক্ষে জুভেন্টাসের পাওয়া ২-০ গোলের ম্যাচে বেঞ্চে ছিলেন রুগানি। করোনা যুদ্ধ জয় করে তারা দুজনই এখন সুস্থ হয়ে উঠেছেন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী