‘যতদিন বাঁচবো বাংলাদেশের পতাকা থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২০, ১৬:৩৫আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৬:৩৫

বাংলাদেশের পতাকা হাতে জাতীয় দলের সাবেক কোচ জর্জ কোটান জর্জ কোটান। এই নামটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ফুটবলের সোনালি স্মৃতি। সাফ ফুটবলে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৩ সালে সেই ট্রফি এসেছে হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত এই অস্টিয়ান কোচের হাত ধরে। জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ‘ছিন্ন’ হয়ে গেলেও বাংলাদেশকে ভুলতে পারেননি কোটান। এখনও তার বাসায় আছে লাল-সবুজ পতাকা।

অনেক আগে বাংলাদেশ ছেড়েছেন, এখনও কেন বাংলাদেশের পাতাকা রেখেছেন? কোটান জানালেন, এই দেশটিকে বড্ড বেশি ভালোবাসেন। তা্ই জীবনের শেষ দিন পর্যন্ত লাল-সবুজ পতাকা রাখবেন নিজের কাছে, ‘বাংলাদেশকে আগে থেকেই আমি ভালোবাসি। সেই যে দেশে ফেরার সময় লাল-সবুজ পতাকা নিয়ে এসেছিলাম, তা এখনও আছে। আমি যতদিন বাঁচবো ততদিন এই পতাকা আমার বাসায় থাকবে। কারণ বাংলাদেশ আমার নিজের বাড়ির মতোই।’

৭৩ বছর বয়সী কোটান শুধু জাতীয় দল নয়, মুক্তিযোদ্ধা ও আবাহনীর কোচ হিসেবেও কাজ করেছিলেন। আবাহনীর হয়ে লিগ শিরোপাও জিতেছিলেন তিনি। বর্তমানে হাঙ্গেরির এক দলের কোচ হিসেবে কাজ করছেন তিনি। বুদাপেস্টে বসবাস করলেও বাংলাদেশের ফুটবলের খবর যে তিনি নিয়মিতই রাখেন, সেটি বোঝা গেল তার এই কথায়, ‘বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাফের ট্রফি পাচ্ছে না। এটা শুনতে খারাপ লাগে। তবে আমি মনে করি ভবিষ্যতে হয়তো তারা ট্রফির দেখা পাবে।’

সুযোগ পেলে কোটান আবারও বাংলাদেশে কোচিং করাতে চান, ‘এই বছরের শেষ সময় পর্যন্ত হাঙ্গেরির ফেডারেশনের সঙ্গে যুক্ত আছি। তারপর কী হবে জানি না। তবে সুযোগ পেলে বাংলাদেশে ফিরতে চাইবো।’

করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন বিপরযস্ত। কোটানের আহ্বান, ‘করোনার হাত থেকে বাঁচার জন্য সবাইকে সাবধানে থাকতে হবে। নিয়মকানুন মেনে চলতে পারলে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। আশা করছি বাংলাদেশের সবাই এটা মেনে চলবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম