ফিটনেসের পর ট্যাকটিক্যাল বিষয়ও থাকছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২০, ১৬:৫৫আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৬:৫৭

অনলাইনে কোচ ও ফুটবলারদের নিয়ে কাজ করছেন তারা করোনাভাইরাসের কারণে মাঠে খেলা নেই। এই অবস্থায় কোচ ও খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন দেশের তিন কোচ- মারুফুল হক, সাইফুল বারী টিটু ও জুলফিকার মাহমুদ মিন্টু। অনলাইনের মাধ্যমে ফিটনেস কোর্স দিয়ে ‘ক্লাস’ শুরু করলেও সামনে ট্যাকটিক্যাল বিষয় নিয়েও আলোচনা করবেন এই ত্রয়ী।

শুক্রবার বিকেলে ৪০ মিনিট করে দুই পর্বে হয়েছে ফিটনেস সেশন। একেক কোচ একেক বিষয় নিয়ে হাজির হয়েছিলেন।

তাদের একজন শেখ রাসেলের কোচ টিটু বলেছেন, “আমাদের অনেক কোচের অনেক বিষয় সম্পর্কে ধারণা কম। বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চল কিংবা তৃণমূল পর্যায়ে আছেন। এছাড়া যারা মাত্রই এএফসি ‘সি’ লাইসেন্স করেছেন। এই কোর্সে আমরা মূলত ফিটনেসের ওপর কাজ করেছি। একজন ফুটবলারকে ফিট রাখতে আধুনিক উপায়ে অনুশীলনের বিকল্প নেই। সেটাই বুঝিয়েছি আমরা।”

তবে তারা এখানেই থেমে থাকতে চাইছেন না। সামনে হাজির হবেন নতুন বিষয় নিয়ে। টিটুর ভাষায়, ‘করোনাভাইরাসের সময় সবকিছুই তো বন্ধ, তাই আমরা এই অনলাইন কোর্স চালিয়ে নিতে চাইছি। এরপরে আমরা ম্যাচে ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কাজ করব। কোন ফর্মেশনে খেললে কী হয়, এর প্রভাব মাঠে কেমন পড়ে- সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’

অনলাইন কোর্সে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর উপলব্দি, ‘আমরা যারা শীর্ষ পর্যায়ে কাজ করি তাদের কেউ কেউ আছেন যারা আধুনিক ফুটবল নিয়ে পড়াশোনা কম করে থাকেন। সময়ের সঙ্গে কোচিং মডিউলে যে পরিবর্তন আসে, তাই শেখার শেষ নেই। এছাড়া তৃণমূলের যারা আছেন তাদের জন্য তো এমন উদ্যোগ খুব ভালো ছিল। অনেক কিছু শেখার আছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান