বদলি খেলোয়াড় ৫ জন করার প্রস্তাব ফিফার

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২০, ২৩:০৫আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২৩:০৫

চেলসির খেলোয়াড় বদল। এখন নির্ধারিত সময়ে তিন খেলোয়াড় বদলি করা গেলেও সামনে সংখ্যাটা ৫ হতে পারে। করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব ফুটবল লিগ বন্ধ। আন্তর্জাতিক ফুটবলও সূচি অনুযায়ী হয়নি। স্থগিত করা হয়েছে সব ম্যাচ। কঠিন এই পরিস্থিতি কেটে যাওয়ার পর আবার খেলা শুরু হলে খেলোয়াড়দের ওপর পড়বে বাড়তি চাপ। ইনজুরির ঝুঁকিও বেড়ে যাবে অন্যান্য সময়ের তুলনায় বেশি। সেই দিক চিন্তা করেই ফিফা বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব করেছে।

প্রতিযোগিতামূলক ফুটবলে এখন নির্ধারিত সময়ে সর্বোচ্চ ৩ জন খেলোয়াড় নামানোর নিয়ম আছে। অতিরিক্ত সময়ে গেলে প্রকারভেদে বাড়তি আরও একজন খেলোয়াড় বদলের সুযোগ রয়েছে, সেক্ষেত্রে বদলি খেলোয়াড়দের সংখ্যা হয় ৪। তবে করোনাভাইরাসের শঙ্কা কেটে যাওয়ার পর খেলা শুরু হলে নির্ধারিত সময়েই দলগুলো নামাতে পারবে ৫ খেলোয়াড়। আর অতিরিক্ত সময়ে সংখ্যাটা হবে সর্বোচ্চ ৬ জন।

চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও এমন কিছু করার প্রস্তাব দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। বিবিসিকে ফিফার এক মুখপাত্র জানিয়েছেন বিষয়টি। খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। আর সেজন্য ফুটবলের নীতি নির্ধারক আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে নতুন নিয়ম নিয়ে আলোচনা করছে তারা। আইএফএবি’র কাছ থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

নতুন এই নিয়ম ‘সীমিত সময়ের’ জন্য কার্যকর হবে। বিবিসির খবর, চলতি মৌসুমের সঙ্গে সামনের ২০২০-২১ মৌসুমের জন্য প্রযোজ্য হবে নিয়মটি। ক্লাব ফুটবলের সঙ্গে এই সময়কালে হওয়া আন্তর্জাতিক সব ম্যাচেও এই নিয়ম চালু করার চিন্তা-ভাবনা তাদের। ব্রিটিশ সংবাদমাধ্যমটির খবর, ফিফার প্রস্তাবটিতে ‘ইতিবাচক সংকেত’ মিলেছে আইএফএবি’র কাছ থেকে।

ফিফার ওই মুখপাত্রের বক্তব্য, ‘খেলোয়াড়দের নিরাপত্তা ফিফার অগ্রাধিকার বিষয়গুলোর একটি। এই জায়গায় সবচেয়ে চিন্তার বিষয় হলো, অতিরিক্ত খেলার চাপের কারণে খেলোয়াড়দের না আবার ইনজুরির ঝুঁকি বেড়ে যায়। এজন্য ফিফা বদলি খেলোয়াড়ের সংখ্যা বাড়ানার প্রস্তাব করেছে। এখনকার সর্বোচ্চ ৩ জন বদলি বাড়িয়ে ৫ জন করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।’

বিবিসি জানিয়েছে, তিন ধাপে সর্বোচ্চ ৫ খেলোয়াড় বদলি হিসেবে নামানো যাবে। আর সেটা চাইলে বিরতির আগে থেকেই করতে পারবে দলগুলো। আর অতিরিক্ত সময়ে গেলে ষষ্ঠ বদলিও নামানোর সুযোগ থাকবে।

ইউরোপিয়ান ঘরোয়া লিগগুলো শুরু হলে প্রতি সপ্তাহে দলগুলোর খেলতে হতে পারে তিনটি করে ম্যাচ। এতে খেলোয়াড়দের কাজের চাপ বেড়ে যাবে অনেক। বিশ্রামের কম সময় পাওয়ায় ইনজুরির ঝুঁকিও বেড়ে যাবে। তাই বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব ফিফার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম