তোরিনোর এক খেলোয়াড় করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২০, ১৩:০৫আপডেট : ০৭ মে ২০২০, ১৩:০৬

তোরিনোর এক খেলোয়াড় করোনা আক্রান্ত করোনাভাইরাসের থাবায় পাল্টে গেছে ইতালির চিত্র। প্রাণঘাতী ভাইরাসে ‘মৃত্যুকূপে’ পরিণত হওয়া দেশটি এখন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে সিরি ‘আ’ ক্লাবগুলোকে। কিন্তু করোনা থেকে যে এখনও শঙ্কামুক্ত হতে পারেনি ফুটবল, সেটি সামনে এলো তোরিনোর এক খেলোয়াড়ের ‘পজিটিভ’ ধরা পড়ায়।

তুরিনের ক্লাবটি অনুশীলন শুরুর আগে প্রথম ধাপে খেলোয়াড় ও স্টাফদের করোনা পরীক্ষা করছে। সেখানেই এক খেলোয়াড়ের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। যদিও তোরিনো খেলোয়াড়ের নাম গোপন রেখেছে। নিজেদের ওয়েবসাইটে ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে, ‘তোরিনো এফসির খেলোয়াড়দের প্রথম ধাপের মেডিক্যাল পরীক্ষায় একজনের কোভিড-১৯ পজিটিভ ফল এসেছে। ওই খেলোয়াড়ের কোনও লক্ষণ নেই (করোনার) এবং অবিলম্বে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’

গত সপ্তাহে ক্লাবটির সভাপতি আরবানো কাইরো জানিয়েছিলেন, সিরি ‘আ’র উচিত এখনই সামনের মৌসুম নিয়ে চিন্তা করা। তিনি চলতি লিগ মৌসুম বাতিল করে দেওয়ার ইঙ্গিতই দিয়েছেন। লিগ কর্তৃপক্ষ কিন্তু খেলা মাঠে ফেরানোর ব্যাপারে আশাবাদী। সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছে তারা।

ইতালিতে আট সপ্তাহ লকডাউন থাকার পর এই সপ্তাহেই সরকার ক্লাবগুলোকে অনুশীলনের অনুমতি দিয়েছে। প্রায় সব দলই অনুশীলন শুরু করেছে। আপাতত খেলোয়াড়রা এককভাবে অনুশীলন করলেও ১৮ মে থেকে দলীয় অনুশীলন শুরু হওয়ার কথা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম