নিলামে মুন্নার জার্সির ভিত্তিমূল্য ২ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২০, ১৬:৫১আপডেট : ০৭ মে ২০২০, ১৬:৫১

নিলামে উঠছে মোনেম মুন্নার এই জার্সি করোনাভাইরাসে নিদারুণ কষ্টে আছেন দুস্থ মানুষেরা। তাদের পাশে এসে দাঁড়িয়েছে প্রয়াত ফুটবল তারকা মোনেম মুন্নার পরিবার। ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপে লাল দলের হয়ে খেলা ‘২ নম্বর’ জার্সি নিলামে তুলছে তারা। আগামী শনিবার রাতে নিলামে ওঠা জার্সিটির ভিত্তিমূল্য করা হয়েছে ২ লাখ টাকা।

নিলামটি পরিচালনা করবে ‘অকশন ফর অ্যাকশন’। এখান থেকে প্রাপ্ত অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।

নিলাম থেকে ভালো অর্থ আসার আশা করছে মুন্নার পরিবার। প্রয়াত ফুটবলারের স্ত্রী ইয়াসমিন সুরভি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওর জার্সি নিলামে তুলে যদি ভালো দাম পাওয়া যায় তাহলে ভালোই হবে। সেই টাকা দিয়ে আমরা করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়াতে পারব। আশা করছি শনিবার ভালো সাড়া পাবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক