করোনা ধরা পড়লো আতলেতিকো ডিফেন্ডারের

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২০, ১৭:০২আপডেট : ০৯ মে ২০২০, ১৭:০২

আতলেতিকো মাদ্রিদ ডিফেন্ডার রেনান লোদি কাতালান এক রেডিও দাবি করেছিল, স্প্যানিশ ফুটবলের পাঁচ খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত। যার মধ্যে নাকি লা লিগা ক্লাবের তিন খেলোয়াড়ও আছে! তখন থেকেই ফিসফাস, সেই তিনজন কারা? স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসের খবরে জানা গেল একজনের নাম। করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ ধরা পড়েছে আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার রেনান লোদির।

অনুশীলনের অনুমতি পেয়েছে লা লিগার ক্লাবগুলো। আতলেতিকোও শুরু করতে যাচ্ছে অনুশীলন, তার আগে বুধবার হয়েছে দলের সবার করোনা পরীক্ষা। সেখানে লোদির করোনা শনাক্ত হওয়ার খবর দিয়েছে এএস। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিকটির দাবি, গত মার্চেই করোনার উপসর্গ দেখা গিয়েছিল ২২ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের শরীরে। তবে গত সপ্তাহে প্রথমবার করোনা পরীক্ষা হয়েছে তার। আর সেখানেই জানা গেছে তিনি ‘পজিটিভ’।

আতলেতিকোর ৯ খেলোয়াড়ের ‘নেগিটিভ’ ফল এলেও তাদের রয়েছে অ্যান্টিবডি। যদিও তাদের সবার অনুশীলনের অনুমতি মিলেছে। তবে লোদিকে এখন থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টিনে। বুধবার পরীক্ষার পর শুক্রবার জানা যায় ফল, ব্রাজিলিয়ান ডিফেন্ডারের উপসর্গ না থাকলেও রেজাল্ট ‘পজিটিভ’ এসেছে। কোয়াররেন্টিন শেষ করে আবারও তার পরীক্ষা করা হবে এবং ফল দেখে মিলবে সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি।

মার্চের শুরুর দিকে লোদির শরীরে লক্ষণ দেখা গিয়েছিল। শরীর খারাপ লাগায় একদিন পরই তিনি ক্লাবকে বিষয়টি জানান। আতলেতিকোও তার বাড়িতে ডাক্তার পাঠায়। সে সময় শ্বাসকষ্ট থাকলেও তার পরীক্ষা করা হয়নি।

২২ বছর বয়সী এই তরুণের ওপর এবারের মৌসুমে ডিয়েগো সিমিওনে খুবই আস্থা রেখেছেন। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন লোদি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম