অবশেষে পরিবারের কাছে ফিরছেন আবাহনী কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২০, ১৭:৫৭আপডেট : ১১ মে ২০২০, ১৮:০৪

স্ত্রী ও মেয়ের সঙ্গে আবাহনী কোচ মারিও লেমোস করোনাভাইরাসের কারণে অনেক দিন ধরেই আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস ‘হোটেলবন্দি’ সময় কাটাচ্ছিলেন। অপেক্ষায় ছিলেন, কবে দক্ষিণ কোরিয়ায় ফিরে নিজের ৯ মাসের মেয়েকে দেখবেন। অবশেষে তার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আজ (সোমবার) রাত ৮টা ৪০ মিনিটে চার্টার্ড বিমানে করে ঢাকা ছাড়ছেন আবাহানী কোচ।

মার্চে করোনার হানার পর থেকে লেমোসের জীবন কেটেছে হোটেলেই। যদিও খারাপ পরিস্থিতি শুরুর কিছুদিন আগে তার সিউলে যাওয়ার কথা ছিল। সেখানে আছে তার কোরিয়ান স্ত্রী হাই জিন কিম ও একমাত্র কন্যা সন্তান গাবি লেমোস। কিন্তু লিগের খেলার কারণে যাওয়া হয়নি। এরপর করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় আবাহনী কোচের আর ঢাকা ছাড়া হয়নি। রাজধানীর একটি হোটেলে অনেকটা নিঃসঙ্গ সময় কাটাতে হচ্ছিল ৩৩ বছর বয়সী এই কোচকে।

আজ দক্ষিণ কোরিয়ান নাগরিকদের নিয়ে চার্টার্ড বিমান ঢাকা ছাড়বে। এই বিমানে যাচ্ছেন লেমোসও। বাংলা ট্রিবিউনকে পর্তুগিজ কোচ বলেছেন, ‘অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম স্ত্রী ও কন্যার কাছে যাওয়ার। কিন্তু করোনার কারণে তা হয়ে উঠেনি। এখন কোরিয়ার একটি চার্টার্ড বিমানে করে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে পরিবারের অন্যরা অপেক্ষায় আছে। অবশেষে যেতে পারছি বলে আমি অনেক খুশি।’

প্রিমিয়ার লিগ আবার শুরু হবে কিনা, এ নিয়ে সংশয় আছে। তবে লেমোস আবারও ঢাকায় কোচিং করাতে চান, ‘লিগ হবে কিনা জানি না। তবে করোনা চলে গেলে যদি লিগ মাঠে গড়ায় তবে অবশ্য্ই আমি আসব।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী