কাজী নাবিলের উদ্যোগে অসহায়দের হাতে ইফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ২০:৫২আপডেট : ১৯ মে ২০২০, ২০:৫৯

কাজী নাবিল আহমেদের উদ্যোগে প্রায় ৩৫০ জন অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়েছে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের জন্য প্রতিদিন একবেলা করে খাবার দিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রমজান মাসে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রী। এই কারযক্রমে জাতীয় দলের কোচসহ অনেকেই যোগ দিয়েছেন। এবার এগিয়ে এসেছেন বাফুফের সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আজ (মঙ্গলবার) তার পৃষ্ঠপোষকতায় প্রায় ৩৫০ জন অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়েছে।

বাফুফে ভবন প্রাঙ্গণে প্রতিদিনই অসহায়দের খাবার দেওয়া হচ্ছে। মহৎ এই উদ্যোগে অংশগ্রহণ প্রসঙ্গে কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমি মনে করি এই দুর্যোগের সময় মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত। কোভিড-১৯ রোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে দাঁড়িয়েছি আমিও। বাফুফের এমন কার্যক্রমে থাকতে পেরে আমি খুশি।’

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাফুফের খাবারের এই কার্যক্রম চলমান থাকবে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক