করোনাভাইরাস: ইংলিশ ফুটবলে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২০, ২১:৪৮আপডেট : ২৪ মে ২০২০, ২১:৪৮

করোনাভাইরাস: ইংলিশ ফুটবলে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে সবশেষ সংযোজন হাল সিটি। করোনাভাইরাসে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির দুজনের শরীরে কারোনাভাইরাস ধরা পড়েছে। এর আগে প্রিমিয়ার লিগের দল বোর্নমাউথের দুই খেলোয়াড় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে ইংলিশ ফুটবলে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাতে প্রশ্নটা আরও জমা বাঁধছে- ইংলিশ ফুটবল শুরু হবে তো?

মাঠে ফেরার লক্ষ্যে সবার আগে অনুশীলনে ফিরেছে প্রিমিয়ার লিগের দলগুলোর। তাদের করোনা পরীক্ষা হয়েছে ১৯ মে থেকে। প্রথম ধাপে ৭৪৮ খেলোয়াড় ও স্টাফের পরীক্ষায় ৬ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। দ্বিতীয় ধাপে গত সপ্তাহের মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পরীক্ষা করা হয় ৯৯৬ খেলোয়াড় ও স্টাফের। সেই পরীক্ষার ফলাফলে দুই খেলোয়াড়ের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে বোর্নমাউথ।

প্রিমিয়ার লিগের ক্লাবটি অবশ্য খেলোয়াড়দের নাম প্রকাশ করেনি। তাদের শরীরে করোনার উপসর্গ দেখা যায়নি। এখন ওই দুই খেলোয়াড়কে সাত দিনের আইসোলেশনে রেখেছে বোর্নমাউথ। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮-এ।

ইংল্যান্ডের শীর্ষ লিগের সঙ্গে দ্বিতীয় স্তরের প্রতিযোগিতাতেও হানা দিয়েছে করোনা। দ্বিতীয় বিভাগের দল হাল সিটির দুজন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ রোগে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছে হাল সিটি। অবশ্য তাদের নাম গোপন রেখেছে ক্লাবটি। ইংলিশ ফুটবল লিগের নিয়ম মেনে দুজনকে সাত দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে।

দ্বিতীয় স্তরের ২৪ দলের ১ হাজার খেলোয়াড় ও স্টাফের করোনা পরীক্ষা করা হয়, সেখান থেকে হাল সিটিই প্রথম আক্রান্তের খবর দিয়েছে।

ফুটবল মাঠে ফেরাতে অনুশীলন শুরু হয়েছে ইংল্যান্ডে। খেলোয়াড়রা আলাদা হয়ে অনুশীলন করছেন, সেখানেই হচ্ছে তাদের করোনা পরীক্ষা। লক্ষ্য, জুনেই প্রিমিয়ার লিগ মাঠে ফেরানো। কিন্তু আক্রান্তের সংখ্যা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের জন্য!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের