আঁখি-স্বপ্নারা সংবর্ধনা পাচ্ছেন ওয়ালটন থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২০, ২২:৫২আপডেট : ০২ জুন ২০২০, ২২:৫২

আঁখি খাতুন ২০২০ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জাতীয় মহিলা দলের আট ফুটবলার। খেলার পাশাপাশি পড়ালেখাও নিজেদের ছাপ ফেলা আঁখি-স্বপ্নাদের সংবর্ধনা দিতে যাচ্ছে ওয়ালটন। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সুবিধাজনক সময়ে নারী ফুটবলারদের সংবর্ধনা দেবে প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘আমাদের ৮ জন নারী ফুটবলার এসএসসি পাস করেছেন। ওয়ালটন গ্রুপ তাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা এই সংবর্ধনার আয়োজন করব।’

সংবর্ধনার বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেছেন, ‘বাংলাদেশ মেয়েদের ফুটবলের উন্নয়নে কাজ করেছি শুরু থেকেই। ফুটবল দলের ৮ জন খেলোয়াড় কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেছেন। তাদের অভিনন্দন জানাই। তাদের এই সাফল্যের স্বীকৃতিস্বরুপ আমরা ৮ জন নারী ফুটবলারকে সংবর্ধনা দেবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের