মেসির চোট, মিস করতে পারেন ফেরার ম্যাচ

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২০, ১২:৫৩আপডেট : ০৪ জুন ২০২০, ১২:৫৪

মেসির চোট, মিস করতে পারেন ফেরার ম্যাচ দুশ্চিন্তার মেঘ আরও ঘনীভূত হলো। এমনিতেই টানা ম্যাচ খেলার ধকলের কথা ভেবে খেলোয়াড়দের চোট শঙ্কায় আছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। কিন্তু খেলা শুরুর আগেই ধাক্কা লাগলো কাতালান ক্লাবে। অনুশীলনে চোট পেয়েছেন লিওনেল মেসি। লা লিগার ফেরার ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা জন্মেছে।

বার্সেলোনা ভক্তদের জন্য এই দুঃসংবাদ দিয়েছে কাতালানভিত্তিক টেলিভিশন টিভিথ্রি। তাদের খবর, মঙ্গলবারের অনুশীলনে ডান পায়ে তীব্র ব্যথা অনুভব করেন মেসি, পরপরই এমআরআই করা হয়েছে তার। যে কারণে বুধবারের অনুশীলনে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক।

১০ দিন পর লা লিগায় ফিরছে বার্সেলোনা। করোনাভাইরাস পরবর্তী লিগ শুরুর আগেই সতর্কতার ঘণ্টা বেজে উঠলো কাতালান ক্লাবটিতে। ডান পায়ে ব্যথা অনুভব করায় মেসির স্ক্যান ও বুধবার অনুশীলনে না আসার দৃশ্যে মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার ফেরার ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা জন্মেছে। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর চোটের যে ধরন, এটা থেকে সুস্থ হতে সাধারণত ১০ দিন সময় লাগে।

বলার অপেক্ষা রাখে না বার্সেলোনার মেডিক্যাল টিম এখন নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করবে যেন ১৩ জুন সুস্থ হয়ে উঠেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের দ্রুত এবং পুরোপুরি সেরে উঠাটা ভীষণ জরুরি। কারণ বার্সেলোনাকে টানা ১১ ম্যাচ খেলতে হবে মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে। এজন্য খেলোয়াড়দের আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। এতে চোটের ঝুঁকি বেড়ে যাবে কয়েক গুন।

এবারের মৌসুমে মেসির চোট-ভাগ্য মোটেও ভালো নয়। অনুশীলন গ্রাউন্ডের চোটে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের প্র্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। একইভাবে পাওয়া চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার ঘটনাও ঘটেছে। নতুন করে পাওয়া চোটটা হয়তো গুরুতর নয়, তবে পুরোপুরি সেরে উঠাটা তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ব্যস্ত সূচিতে টানা খেলে যেতে হবে আর্জেন্টাইন অধিনায়ককে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম