নিরপেক্ষ কোনও এক ভেন্যুতে এএফসি কাপ!

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২০, ১৬:৫৭আপডেট : ০৫ জুন ২০২০, ১৬:৫৭

নিরপেক্ষ কোনও এক ভেন্যুতে এএফসি কাপ! এএফসি কাপে প্রথমবার খেলতে নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিন্তু ‘ই’ গ্রুপে তারা এক ম্যাচ খেলার পরই করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় প্রতিযোগিতাটি। নতুন করে কিভাবে খেলা শুরু করা যায়, তা নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনলাইনে আলোচনা করেছে অংশগ্রহণকারী ক্লাবগুলোর সঙ্গে। সেখানে ছিল বসুন্ধরা কিংস ও বাফুফের প্রতিনিধি। শুক্রবারের এই আলোচনায় ইতিবাচক দিকই বেরিয়ে এসেছে।

করোনার কারণে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক এএফসি কাপের বাকি খেলাগুলো হতে পারে নিরপেক্ষ কোনও এক ভেন্যুতে। আর প্রতিযোগিতাটি ফের শুরু হতে পারে সেপ্টেম্বরে। একই সঙ্গে আলোচনা হয়েছে নতুন করে খেলার আগে খেলোয়াড়দের নিবন্ধনের সুযোগ দেওয়ার বিষয়েও।

সভা শেষে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘কিভাবে এএফসি কাপের বাকি ম্যাচগুলো আয়োজন করা যায় সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে গ্রুপ পর্ব শেষ করার বিষয়ে জোর দিয়েছে এএফসি। সেটা হতে পারে একটি ভেন্যুতে। অংশগ্রহণকারী কোনও দেশে খেলা হবে না। নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।’

কথাটা শেষ করে তিনি আরও বললেন, ‘এছাড়া আগামী বছরের এএফসি কাপে কোন কোন ক্লাব খেলতে পারবে, সেই নিয়ম-কানুনে কিছুটা পরিবর্তন আসবে। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে এএফসি কাপ নিয়ে এএফসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী