ফিরছে বার্সেলোনা, প্রস্তুত মেসি-সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২০, ১৭:৪০আপডেট : ১৩ জুন ২০২০, ১৭:৪১

ফিরছে বার্সেলোনা, প্রস্তুত মেসি-সুয়ারেজ অনুশীলনে পাওয়া চোটে শঙ্কা জন্মেছিল লিওনেল মেসিকে নিয়ে। ফিরতে বেশি সময় নেননি, দলীয় অনুশীলনে যোগ দিয়ে বার্সেলোনা ভক্তদের মনে স্বস্তির বাতাস বইয়ে দেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড মাঠে নামতেও প্রস্তুত। আজ (শনিবার দিবাগত) রাত ২টায় মায়োর্কা ম্যাচ দিয়ে খেলায় ফিরছে বার্সেলোনা। এই ম্যাচে মেসির সঙ্গে তার আক্রমণভাগের সঙ্গী লুইস সুয়ারেজও থাকছেন শুরু থেকে। তবে উরুগুইয়ান স্ট্রাইকারকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিতে চায় না কাতালানরা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়েছেন কোচ কিকে সেতিয়েন। এমনিতেই লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা, এর ওপর আবার চোটের কারণে সুয়ারেজ আরও আগে থেকে আছেন মাঠের বাইরে। তাই পুরো ম্যাচ খেলানোর বোঝা চাপিয়ে হিতে বিপরীত কিছু ঘটাতে রাজি নয় বার্সেলোনা।

করোনাভাইরাস পরবর্তী লা লিগা ফিরেছে গত বৃহস্পতিবার। তবে স্প্যানিশ লিগের আসল লড়াই শুরু হচ্ছে আজ থেকে। শিরোপা প্রত্যাশী বার্সেলোনা তাদের পয়েন্ট ব্যবধান আরও বাড়াতে মায়োর্কার মাঠে আতিথ্য নেবে। রেলিগেশন শঙ্কায় থাকা মায়োর্কার বিপক্ষে জিতলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে আরও এগিয়ে যাবে। এই মুহূর্তে ২ পয়েন্টে এগিয়ে আছে কাতালানরা। যেহেতু রবিবারের আগে রিয়াল মাঠে নামছে না, তাই জয় দিয়ে ফেরাটা রাঙাতে পারলে ব্যবধান নিয়ে যেতে পারবে ৫ পয়েন্টে।

কিন্তু মায়োর্কা ম্যাচের আগে সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল মেসিকে নিয়ে। অনুশীলনে পায়ে ব্যথা অনুভব করায় ফেরার ম্যাচে তিনি থাকতে পারবেন কিনা, তা নিয়ে ছিল সংশয়। যদিও তার দ্রুতই অনুশীলনে ফেরার দৃশ্যে আশার পালে হাওয়া লাগতে থাকে। আর ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ সেতিয়েন তো নিশ্চিতই করে দিলেন ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত মেসি।

‘সে (মেসি) খেলতে প্রস্তুত, ও পুরোপুরি ঠিক আছে। অনুশীলন ভালোভাবে করেছে, কোনও সমস্যা নেই।’- মায়োর্কা ম্যাচে মেসির খেলা প্রসঙ্গে বলেছেন বার্সেলোনা কোচ। দলের সেরা খেলোয়াড়ের প্রস্তুতি নিয়ে সেতিয়েনের বক্তব্য, ‘মেসি এবং আরও অনেক খেলোয়াড় আছে, যারা নিজেদের ব্যাপারে খুব ভালো করে জানে। তারা জানে প্রয়োজন পড়লে কিভাবে শক্তি সঞ্চার করতে হয়। লম্বা বিরতির পর দেখা যাক কী হয়। আশা করছি খেলতে খেলতে ভালো হবে।’

চোটে ২০১৯-২০ মৌসুম একরকম শেষই হয়ে গিয়েছিল সুয়ারেজের। কিন্তু করোনার কারণে ইউরোপিয়ান ফুটবল বন্ধ হয়ে যাওয়ায় লাভ হয়েছে উরুগুইয়ান স্ট্রাইকারের। ফেরার ম্যাচেই নামছেন তিনি। তবে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে কাটানোয় তাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিচ্ছে না বার্সেলোনা।

সেতিয়েন জানালেন তেমনটাই, ‘নিশ্চিতভাবেই সুয়ারেজ শুরু থেকে খেলছে, তবে ৯০ মিনিট খেলবে না। পাঁচ মাস পর আমরা কোনও ঝুঁকি নিতে পারি না। আগের মতো এবারও তার সময় প্রয়োজন।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের