ফুটবলে ফেরার প্রস্তুতি শুরু মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ২১:০৪আপডেট : ১৫ জুন ২০২০, ২১:০৪

দুই বোন আনুচিং ও আনাই মোগিনীর অনুশীলন করোনাভাইরাসের মধ্যে সীমিত পরিসরে হলেও অনুশীলনের প্রতি জোর দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এছাড়া নারী ফুটবলারদের বাড়ির আঙিনায় অনুশীলনের আহ্বান জানিয়েছিলেন তাদের কোচ গোলাম রব্বানী। সেই ডাকে সাড়া দিয়ে অনেকেই ফিটনেস ধরে রাখার মিশনে নেমেছেন।

করোনাকালে নারী ফুটবলাররা আছেন যে যার বাড়িতে। সেখানেই অনুশীলন শুরু করে দিয়েছেন তারা। এই যেমন খাগড়াছড়ি থেকে উঠে এসে জাতীয় দলে খেলা যমজ দুই বোন আনুচিং ও আনাই মোগিনী। গ্রামের বাড়ির মাঠে একসঙ্গে ফিটনেস চর্চা শুরু করে দিয়েছেন তারা।

ফরোয়ার্ড আনুচিং মোগিনী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘(বাফুফে) সভাপতি ও কোচের নির্দেশনা পেয়ে আমরা অনুশীলন শুরু করে দিয়েছি। সকালে বাড়ির কাছের মাঠে গিয়ে ঘণ্টাখানেক অনুশীলন করেছি। যদিও আমরা এমনিতেই স্বল্প পরিসরে অনুশীলন করে আসছিলাম। তবে সভাপতি ও কোচের নির্দেশনার পর আরও ভালোভাবে করার চেষ্টা করছি।’

তার বোন ডিফেন্ডার আনাই মোগিনীও নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে চান, ‘আমরা শুধু ওয়ার্মআপ করছি না। বল নিয়ে দুই বোন অনুশীলন শুরু করেছি। আমরা চাই করোনা চলে গেলে যেন আমাদের ফিটনেস নিয়ে ঘাটতি না থাকে।’

তাদের মতো অনুশীলন শুরু করছেন ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের চার ফুটবলার- শামসুন্নাহার সিনিয়র, সানজিদা আক্তার, সাজেদা আক্তার ও নাজমা আক্তার। শামসুন্নাহার বলেছেন, ‘আমরা চারজন সকালে কলসিন্দুর স্কুলের মাঠে অনুশীলন শুরু করেছি। রানিং ও জগিং করেছি। এছাড়া অন্য যারা ফুটবলার আছে, তারাও অনুশীলন শুরু করেছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম