বার্সেলোনার সঙ্গে ব্যবধান বাড়তে দিচ্ছে না রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২০, ১১:৫২আপডেট : ১৯ জুন ২০২০, ১২:৩২

করিম বেনজিমা করেছেন জোড়া গোল। ছবি: রয়টার্স দুই দিন আগে লেগানেসের বিপক্ষে জিতে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে তারা এগিয়ে যায় ৫ পয়েন্টে। তবে মাদ্রিদের ক্লাবটি তাদের এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে না। বৃহস্পতিবার রাতে ভ্যালেন্সিয়াকে হারিয়ে পয়েন্টের ব্যবধান আবারও দুয়ে নামিয়ে এনেছে জিনেদিন জিদানের দল। ঘরের মাঠ এস্তাদিও আলফ্রেদো ডি স্তেফানোয় করিম বেনজেমার জোড়ায় স্বাগতিকরা জিতেছে ৩-০ গোলে।

রিয়ালের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। তবে শুরুতে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভ্যালেন্সিয়াই। ২২তম মিনিটে সফরকারীরা ‘লিড’ও নিয়েছিল। কিন্তু রোদ্রিগোর গোল ভিএআর প্রযুক্তিতে বাতিল হয় অফসাইড হওয়ায়। ঠিক তার কিছুক্ষণ আগে আরেক দফা রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়েছিলেন রোদ্রিগো, কিন্তু বল গিয়ে আঘাত করে পোস্টে।

ভ্যালেন্সিয়ার সুযোগ নষ্টে গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতি থেকে ঘুরে এসে জ্বলে উঠে রিয়াল। ৬১ মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায় বেনজেমার লক্ষ্যভেদে। এডেন হ্যাজার্ডের পাস ধরে বক্সের ভেতর থেকে বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট ছয়েক আগে আরেকবার গোল উদযাপন করেন তিনি। ওই গোলটি ছিল দেখার মতো। মার্কো আসেনসিওর ক্রস প্রথমে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের ভলি করেন চমৎকার গোল।

এই গোল দুটি দিয়ে রিয়াল কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে ছাড়িয়ে গেছেন বেনজেমা। রিয়াল ক্যারিয়ারে হাঙ্গেরিয়ান কিংবদন্তি করেছিলেন ২৪২ গোল। তাকে টপকে ২৪৩ গোল নিয়ে ফরাসি স্ট্রাইকার বসেছেন মাদ্রিদের ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার তালিকার পঞ্চম স্থানে।

বেনজেমার ২ গোলের মাঝে স্কোরশিটে নাম তোলেন আসেনসিও। এর চেয়ে ভালো প্রত্যাবর্তন হয়তো তিনি নিজেও কল্পনা করেননি। চোট কাটিয়ে দীর্ঘ ১১ মাস পর মাঠে ফিরে প্রথম টাচেই করেছেন গোল! ৭৪ মিনিটে জাল খুঁজে পান তিনি।

৩-০ গোলে পিছিয়ে পড়া ভ্যালেন্সিয়া ঘুরে দাঁড়াবে কী, উল্টো ৮৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে লি কাং-ইন মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।

স্বস্তির জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই থাকলো রিয়াল। ২৯ ম্যাচে মাদ্রিদের অভিজাতদের পয়েন্ট ৬২। সমান ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। আর ভ্যালেন্সিয়া ৪৩ পয়েন্ট নিয়ে থাকলো আগের অষ্টম স্থানেই। 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের