ফুটবলে বাংলাদেশ-ভারতের কোনও পার্থক্য দেখেন না তপু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২০, ১৮:২৫আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৮:৩৯

বাংলাদেশ ডিফেন্ডার তপু বর্মণ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। অপেক্ষা করতে আফগানিস্তান, ভারত, ওমান ও কাতারের মতো শক্তিশালী প্রতিপক্ষ। তবে আশার কথা হলো, চার ম্যাচের তিনটিই হবে ঘরের মাঠে। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীরা খেলবে সিলেটে। শুধু কাতারের বিপক্ষে ম্যাচটি হবে দোহাতে। বাছাইয়ের এই চার ম্যাচেই ভালো করার আশা ডিফেন্ডার তপু বর্মণের।

করোনাভাইরাস বিরতির পর আগামী ৮ অক্টোবর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। লম্বা সময় মাঠের বাইরে থাকায় আগস্টের প্রথম দিক থেকে ক্যাম্প শুরু করতে যাচ্ছে জাতীয় দল। নিজেদের প্রস্তুতি নিয়ে তপু বলেছেন, ‘আমরা তিন মাসের বেশি সময় ধরে অনুশীলনের বাইরে আছি। আশা করছি আগস্ট মাসে আমাদের ক্যাম্পটি শুরু হবে এবং আমরা তৈরি হওয়ার জন্য যথেষ্ট সময় পাবো।’

হোম ম্যাচ থেকে বাড়তি সুবিধা নিতে চাইছেন এই ডিফেন্ডার, ‘হোম ম্যাচ হওয়ার কারণে আমরা কিছু অতিরিক্ত সুবিধা পাবো। তাজিকিস্তানে আফগানিস্তানের সঙ্গে আমরা ভালো খেলেছিলাম, যদিও শেষ মুহূর্তে এক গোলে হেরে গিয়েছিলাম। কিন্তু দলগত পারফরম্যান্সের কথা তুলনা করতে হলে আমরা তাদের চেয়ে এগিয়ে থাকবো। আমরা দেশের বাইরের ম্যাচগুলোতে ভালো খেলেছি। তাই আশা করছি হোম ম্যাচেও ভালো করবো। ইতিবাচক ফলই হবে।’

ভারতের বিপক্ষে কলকাতার ম্যাচে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছিল বাংলাদেশকে। তপু মনে করছেন, নিজেদের মাঠে এবার আরও ভালো লড়াই করতে পারবে তারা, ‘আমরা ভারতের সঙ্গে ওদের হোম ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়ে ড্র করেছিলাম। সেখানে তাদের বিপক্ষে ভালো খেলাটা এবার ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা ওদের সম্পর্কে জানি, ওদের বিপক্ষে খেলেছি। আমি ভারতের সঙ্গে আমাদের কোনও পার্থক্য খুঁজে পাইনি। আমরা দুদলই সমান অবস্থানে রয়েছি। এর পাশাপাশি হোম ম্যাচের অতিরিক্ত সুবিধা তো থাকছেই।’

ওমান ম্যাচ নিয়েও আশাবাদী তপু। যদিও মাস্কটের ম্যাচে বাংলাদেশ ৪-১ গোলে হেরেছিল। তপু বলছেন, ‘ওমান শক্তিশালী প্রতিপক্ষ। আমরা তাদের মাটিতে ৪-১ গোলে হেরে যাই। আমি মনে করি, সেটিই ছিল বাছাইয়ে সব থেকে কঠিন ম্যাচ। এবার ওমানের বিপক্ষে দলের সবাই ভালো খেলার চেষ্টা করবো। আমি মনে করি, তাদের বিপক্ষে দলগতভাবে ভালো খেলতে পারলে ভালো ফল হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী