এএফসি কাপের সেরা পাঁচে জীবনের গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২০, ১৩:৫১আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৩:৫৫

এএফসি কাপের সেরা পাঁচে জীবনের গোল ২০১৯ সালে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে সাফল্য পেয়েছে আবাহনী লিমিটেড। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। এই প্রতিযোগিতায় দলটির স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনের গোল জায়গা পেয়েছে সেরার তালিকায়।

ফ্লিক, ট্রিকস ও ব্যাকহিলের ওপর ভিত্তি করে গত কয়েক বছরের সেরা পাঁচ গোল নির্বাচন করেছে এএফসি। এরমধ্যে রয়েছে জীবনের গোল। ২০১৯ সালে ১৭ এপ্রিল ভারতের মিনার্ভা পাঞ্জাবের বিপক্ষে গোলটি করেছিলেন আবাহনী স্ট্রাইকার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ওই ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। ম্যাচের ২০ মিনিটে হাইতির কেরভেন্স বেলফোর্টের কাটব্যাক থেকে জীবন ব্যাকহিল থেকে করেছিলেন বুদ্ধিদীপ্ত গোলটি।

এএফসির সেরা গোলের তালিকায় নিজের গোল দেখে ভীষণ খুশি জীবন, ‘খবরটা শুনে বেশ ভালো লাগছে। এইসব গোল দেখলে আমার নিজের ওপর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এবার চেষ্টা করবো জাতীয় দলের হয়ে বিশ্বকাপে ভালো কিছু উপহার দিতে।’

জীবন ছাড়া সেরা পাঁচ গোলদাতার তালিকায় রয়েছেন লাটভিয়ার মিডফিল্ডার আন্দ্রেইস পেরেপ্লোতকিনস, ইরাকি স্ট্রাইকার আমজাদ রাধি, জর্দান ফরোয়ার্ড বাহা ফয়সাল ও সিঙ্গাপুরের মিডফিল্ডার হাফিজ নূর। এই পাঁচ গোলদাতার মধ্যে ভোটের মাধ্যমে একজনকে বেছে নিতে পারবেন ফুটবলপ্রেমীরা। আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে ভোট।

এর আগে এএফসি কাপে মামুনুল ইসলাম ও সোহেল রানার গোল জায়গা পেয়েছিল সেরার তালিকায়।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক