‘এ যেন হঠাৎ প্রাপ্তি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ২৩:৩৯ আপডেট : ২৮ জুলাই ২০২০, ২৩:৪৪

বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ স্ট্রাইকার সুমন রেজা বিমান বাহিনীর সৈনিক পদে কর্মরত সুমন রেজা। ২০১৬ সালে আন্ত:বাহিনী ফুটবল খেলে নজরে পড়েন স্থানীয় কোচ রাশেদ আহমেদ পাপ্পুর। এরপর থেকে খেলছেন উত্তর বারিধারার হয়ে। স্বপ্ন তার এখন আরও বড়। প্রিমিয়ার লিগে মাত্র পাঁচ ম্যাচ খেলেই ডাক পড়েছে জাতীয় দলে। সবকিছু এত দ্রুত হয়ে গেছে যে বিশ্বাসই করতে পারছেন না তরুণ এই স্ট্রাইকার।  

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য ঘোষিত ৩৬ জনের দলে নতুন মুখ সুমন। লিগে পাঁচ ম্যাচ খেললেও কোনও গোল করতে পারেননি এই স্ট্রাইকার। এরপরও তার খেলার মুভমেন্ট দেখে ‘সন্তুষ্ট’ প্রধান কোচ জেমি ডে রেখেছেন প্রাথমিক দলে।

যদিও ডের দলে ডাক পাবেন, ভাবেননি সুমন। তাই রীতিমত অবাক তিনি। বাংলা ট্রিবিউনের কাছে এই স্ট্রাইকার নিজের অনুভূতি প্রকাশ করছেন এভাবে, ‘এ যেন হঠাৎ প্রাপ্তি! আসলেই আমি চিন্তা করিনি যে জাতীয় দলে ডাক পাবো। লিগে তো আমার দল ডিফেন্সিভ ফর্মেশনে খেলেছে। তারপরও আমি যখন বল পেয়েছি প্রতিপক্ষের সীমানায় গিয়ে কিছু করার চেষ্টা করেছি। হয়তো কোচ তা দেখেই পছন্দ করেছেন।’

২৩ জনের চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার স্বপ্ন সুমনের। কিন্তু পথটা যে অনেক কঠিন, জানা আছে তার, ‘এখন অনুশীলনে সেরাটা দিয়ে কোচের দৃষ্টি আকর্ষণ করতে হবে। সবারই তো ইচ্ছা থাকে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর। আমিও আমার মতো চেষ্টা করবো।’

জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলেও দৃষ্টি সুমনের। তাই দ্রুত ঘরোয়া মৌসুম শুরুর আহ্বান তার, ‘আমি মনে করি ঘরোয়া লিগ দ্রুত শুরু হওয়া উচিত। প্রিমিয়ার লিগের পাশাপাশি অন্য স্তরের খেলা শুরু হলে খেলোয়াড়দের পাশাপাশি জাতীয় দলও উপকৃত হবে। ভালো খেলোয়াড়রা আমাদের খেলার মান বাড়িয়ে দেবে। এটা আমাদের দেশের জন্য ভালো হবে।’

টাঙ্গাইল থেকে ওঠে আসা সুমন দেখেছেন তৃণমূলে কত ভালো মানের ফুটবলার আছেন। নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘টাঙ্গাইলে আমার মতো অনেক তরুণ ফুটবলার আছে। তারা জেলা পর্যায়ে ফুটবলে খেলছে। তারা ঢাকায় আসতে চায়, খেলতে চায় বিভিন্ন পর্যায়ের লিগ। তারা জাতীয় দলে ডাক পাওয়ার স্বপ্নও দেখে। আমি মনে করি আমরা যত বেশি খেলবো, লিগ আয়োজন করবো, তত বেশি তরুণ প্রতিভার খোঁজ পাওয়া যাবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন আমির পেলো জামায়াতের ২৭ জেলা-মহানগর শাখা
নতুন আমির পেলো জামায়াতের ২৭ জেলা-মহানগর শাখা
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ
‘নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে’ 
‘নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে’ 
রফতানি ব্যাহত, কারখানায় আগুন: কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প?
রফতানি ব্যাহত, কারখানায় আগুন: কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি