এএফসি প্রতিযোগিতার আয়োজক হতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২০, ২০:৪৮আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:৪৬

এএফসি প্রতিযোগিতার আয়োজক হতে চায় বাংলাদেশ এর আগেও এএফসি মেয়েদের বয়সভিত্তিক ফুটবলের গ্রুপ পর্বে স্বাগতিক হয়েছিল বাংলাদেশ। এবার এএফসি অনূর্ধ্ব-১৭ ও ২০ চ্যাম্পিয়নশিপের রাউন্ড-১-এর খেলায় আয়োজক হওয়ার আগ্রহ বাংলাদেশের। দুটি প্রতিযোগিতার ভেন্যু হিসেবে সিলেট ও কক্সবাজার নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে এএফসিকে বিষয়টি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ ও ২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব হবে ২০২২ সালে। এর আগে ২০২১ সালের ৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত হবে অনূধর্ব-১৭ ফুটবলের বাছাই পর্ব। ভেন্যু হিসেবে রাখা হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামকে।

এছাড়া অনূর্ধ্ব-২০ ফুটবলের ভেন্যু কক্সবাজার। বাছাই পর্ব হবে ১৩ থেকে ২১ মার্চ।

এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘এএফসির দুটি বাছাই পর্বের স্বাগতিক হতে চাই আমরা। এজন্য আবেদনও করা হয়েছে। আমরা চাইবো দুটি ভেন্যু পেতে। তা না হলে একটি ভেন্যুর জন্য জোর দেওয়া হবে।’

/টিএ/কেআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম