বাদল রায় করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ১৩:৪৬আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৩:৫২

সাবেক ফুটবলার বাদল রায় জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায় করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় তিনি করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েছেন। আপাতত চিকিৎসকদের পরামর্শে বাসায় আছেন তিনি।

বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ও এখন ভালো আছে। আপাতত তেমন কোনও উপসর্গ নেই। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী বাসায় বিশ্রামে আছে। সবাই ওর জন্য দোয়া করবেন।’

এর আগে ২০১৭ সালে মস্তিস্কে রক্ষণজনিত কারণে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছিল বাদল রায়কে।

সাবেক এই ফুটবলার বাফুফের সহ-সভাপতি হিসেবে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের হয়ে ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত খেলেছেন। মোহামেডানের জার্সিতে লম্বা সময় মাঠ মাতিয়েছেন সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার। ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলেছেন ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত।

এর আগে বাফুফের দুই সদস্য শওকত আলী জাহাঙ্গীর ও ফজলুর রহমান বাবুল আক্রান্ত হয়েছিলেন করোনায়।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম