করোনামুক্ত আরও সাত ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২০, ২০:৪০আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২০:৪১

করোনামুক্ত আরও সাত ফুটবলার দিনকয়েক আগে জাতীয় দলের প্রস্তুতির সময় তিন দফা করোনা পরীক্ষা হয়েছিল খেলোয়াড়দের। সবশেষ পরীক্ষায় সাতজন পজিটিভ হয়েছিলেন, তিনজন ছিলেন পর্যবেক্ষণে। মোট ১০ জনের মধ্যে ডিফেন্ডার রায়হান হাসান সুস্থ হয়েছেন আগেই। আর আজ (বুধবার) সাতজনের করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। এখন আইসোলেশনে থাকলেন দুজন।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই সামনে রেখে আবাসিক ক্যাম্প করেছিল বাফুফে। ক্যাম্পে যোগ দেওয়ার আগে করোনা পরীক্ষা ছিল বাধ্যতামূলক। ওই পরীক্ষায় সবশেষ পজিটিভ হয়েছিলেন এমএস বাবলু, রবিউল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, টুটুল হোসেন বাদশা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো ও বিশ্বনাথ ঘোষ। এদের মধ্যে বাবলু ও বাদশার পরীক্ষার পর আবারও পজিটিভ এসেছে।

পর্যবেক্ষণে থাকা রায়হান আগেই সুস্থ হয়েছেন। আর আজ পর্যবেক্ষণে থাকা বাকি দুজন- রিয়াদুল হাসান রাফি ও রাকিব হোসেনেরও পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে।

দুই গোলকিপার শহিদুল ও জিকো এবং স্ট্রাইকার ফাহিম করোনামুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। শহিদুল বলেছেন, ‘গতকাল ফুটবল ফেডারেশন আবারও আমাদের করোনা পরীক্ষা করিয়েছিল। আজকে ফল এসেছে নেগেটিভ। ধন্যবাদ বাফুফেকে, আমাদের সঠিকভাবে আইশোলোশনে রাখার জন্য।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই স্থগিত হলেও এএফসি কাপের খেলা হবে। আগামী অক্টোবরে মালদ্বীপে খেলবে বসুন্ধরা কিংস। এই দলের গোলকিপার জিকোর এএফসি কাপে ভালো করার আশা, ‘অনেকদিন করোনায় আক্রান্ত ছিলাম। এজন্য ফেডারেশনের অধীনে কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল। গতকাল আমরা পরীক্ষা করিয়েছি। নেগেটিভ ফল এসেছে আমার। সামনে আমাদের ক্লাবের এএফসি কাপের ম্যাচ আছে। দোয়া করবেন, আমরা যেন ভালো ফল করতে পারি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম