মালদ্বীপে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান ফুটবল কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২০, ২১:০৯আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:১৬

বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো স্থগিত হয়ে গেছে। আগামী বছর এই ম্যাচগুলো মাঠে গড়াবে। এর আগপর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোনও খেলা নেই। তবে প্রধান কোচ জেমি ডে বসে থাকতে রাজি নন, খেলতে চাইছেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

আগামী অক্টোবরে বসুন্ধরা কিংস এএফসি কাপের ম্যাচ খেলবে মালদ্বীপে। ডে চাইছেন, এএফসি কাপের খেলা শেষে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে অন্তত দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে।

বাংলা ট্রিবিউনকে এই ইংলিশ কোচ বলেছেন, ‘আমাদের সামনে সুযোগ আছে ম্যাচ খেলার। এএফসি কাপ শেষে বসুন্ধরার খেলোয়াড়রা মালদ্বীপে থাকবে। যদি সম্ভব হয় তাহলে সেখানে গিয়ে তাদের জাতীয় দলের বিপক্ষে ম্যাচ খেলা। তাহলে বাকি খেলোয়াড়রাও বসুন্ধরার খেলোয়াড়দের সঙ্গে সেখানে যোগ দিতে পারবে। তাদের মাঠে দুটি ম্যাচ হলে ভালো হয়। তবে সবকিছু করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে হবে। আগে সবার স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিতে হবে।’

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছেন, ‘নভেম্বরে আমরা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চাইছি। সেটা হয়তো দেশের মাঠে হতে পারে। মালদ্বীপসহ আরও দুয়েকটি দেশকে আমরা বলবো। দেখা যাক কী হয়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী