শন লেনেই আস্থা মোহামেডানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২০, ২১:১৪আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:২০

শন লেন গত বছরের এপ্রিলে মোহামেডানের দায়িত্ব নিয়ে খারাপ করেননি অস্ট্রেলিয়ান কোচ শন লেন। আগের মৌসুমে (২০১৮-২০১৯) নবম হওয়া দলটিকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল তার। এবার পরিত্যক্ত হওয়া লিগে লেনের অধীনে ৬ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছিল মোহামেডান। সেই লেনকেই কোচ হিসেবে রাখতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। এরই মধ্যে দুই পক্ষের মৌখিক আলোচনা হয়েছে। এখন আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা।

মোহামেডানের টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের ক্লাব শন লেনের পারফরম্যান্সে সন্তুষ্ট। তাকেই আমরা আগামী মৌসুমে আনতে চাই। এরই মধ্যে ফোনে আমাদের কথা হয়েছে। লেনও নতুন করে দায়িত্ব নিতে আপত্তি করেনি। আগামী অক্টোবরে ঢাকায় আসলে তখন তার সঙ্গে হবে আনুষ্ঠানিক চুক্তি।’

৫৬ বছর বয়সী কোচের হাতে তারুণ্যনির্ভর দল তুলে দিতে চান ক্লাব। প্রিন্সের ভাষায়, ‘কোচ আমাদের হাতে ১৬ জন ফুটবলের তালিকা দিয়ে রেখেছে। যারা গত মৌসুমে খেলেছে। এবার এই দলটির সঙ্গে আরও একঝাঁক তরুণ খেলোয়াড় নিতে চাই। আমাদের প্রাক-প্রস্তুতি হবে অন্তত দেড় থেকে দুই মাসের। যেন আসন্ন মৌসুমে আমরা ভালো ফল করতে পারি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী