‘২০ ভাগ টাকা পেলে একজন খেলোয়াড় কীভাবে চলবে?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ২১:২৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১

‘২০ ভাগ টাকা পেলে একজন খেলোয়াড় কীভাবে চলবে?’ নতুন মৌসুমের জন্য ক্লাবগুলো তাদের প্রস্তাবনা দিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটির কাছে। সেখানে আগের পারিশ্রমিকের পুরোটা দেওয়ার পাশাপাশি নতুন মৌসুমে ২০ থেকে ২৫ ভাগ অর্থ দিতে চায় তারা। তাদের এই প্রস্তাবে মোটেও খুশি হতে পারেননি ফুটবলাররা।

আগেই লিগ কমিটির কাছে ফুটবলাররা ৫০ থেকে ৬০ ভাগ অর্থ ছাড় দিতে রাজি হয়েছেন। কিন্তু ক্লাবগুলো সেই পথে হাঁটেনি। তারা বরং পারিশ্রমিক আরও কমিয়ে মাঠে খেলা ফেরাতে চায়।

ক্লাবগুলোর প্রস্তাব শুনে রীতিমতো হতাশ বসুন্ধরা কিংস ডিফেন্ডার তপু বর্মণ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমরা তো খেলা বন্ধ (পরিত্যক্ত লিগ) করিনি। আমরা খেলতে চেয়েছিলাম। আসলে অনেক টাকা পেলে তখন বড় অঙ্কের ছাড় দেওয়ার সুযোগ থাকে। অনেক দেশের লিগ হিসাব করলে আমরা তো সেভাবে পারিশ্রমিক পাই না। এখন বড় অঙ্কের পারিশ্রমিক ছাড় দিতে হলে আমরা সমস্যায় পড়ে যাব।’

কথার পরের অংশে এই ডিফেন্ডার যোগ করলেন, ‘এখন যার যার ক্লাবের সঙ্গে কথা বলা উচিত। তারা কী করতে চায়। এটা আমার কাছে মানানসই প্রস্তাব নয়। এখন নতুন মৌসুমে ২০ ভাগ টাকা পেলে একজন খেলোয়াড় কীভাবে চলবে? এছাড়া যারা বড় দলে খেলে না তাদের কী হবে? যারা ৪ কিংবা ৫ লাখ টাকায় খেলে তাদের তো ছাড় দিলে নতুন মৌসুমে কিছুই থাকবে না।’

শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানাও হতাশ, ‘তারা যেটা বলছে তা আশাব্যঞ্জক খবর নয়। এতটা কম প্রত্যাশা করিনি। পরের মৌসুমে আমরা ৫০ ভাগ টাকা চেয়েছিলাম। এখন এই খবরে হতাশ হয়েছি। এই অর্থ দিয়ে কীভাবে একজন খেলোয়াড় সারা বছর খেলবে। এটা কি কেউ ভেবেছে?’

ক্লাব ও ফুটবলারদের সমস্যা সমাধানে বাফুফের পেশাদার লিগ কমিটি চেষ্টা করে যাচ্ছে। রানা তাকিয়ে আছেন কমিটির দিকে, ‘আমরা পেশাদার লিগ কমিটির দিকে তাকিয়ে আছি। তারা কী সিদ্ধান্ত দেয়। তারা তো বলেছে আমাদের বিষয়গুলোর সমাধান করে দেবে। এখন দেখি সামনের দিকে কী হয়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক