নেইমার করোনা ‘পজিটিভ’

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৭

নেইমার করোনা ‘পজিটিভ’ অফিসিয়াল টুইটার পেজে প্যারিস সেন্ত জার্মেই নিশ্চিত করেছে, তাদের তিন খেলোয়াড়ের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে। যদিও নাম প্রকাশ করেনি কারও। দুজনের নাম আগে থেকেই বলা হচ্ছিল ইউরোপিয়ান মিডিয়ায়- ‍আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস। তৃতীয় খেলোয়াড়টি ঘিরে ছিল নানা গুঞ্জন। সেই তালিকায় ছিলেন নেইমারও। আজ (বুধবার) পিএসজি তিন খেলোয়াড়ের করোনো আক্রান্তের খবর দেওয়া পর ফরাসি সংবাদমাধ্যম লেকিপ ছেপেছে, তৃতীয় খেলোয়াড়টি নেইমারই।

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারের পর অবকাশ যাপনে পিএসজির বেশ কয়েকজন খেলোয়াড় গিয়েছিলেন ইবিজায়। সেখান থেকে ফিরেই করোনা ধরা পড়েছে তিনজনের শরীরে। ডি মারিয়া ও পারেদেসের ‘পজিটিভ’ আসায় নেইমারকে নিয়ে শঙ্কা। কারণ এই দুজনের কাছাকাছি ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

যদিও গতকাল লেকিপ ছেপেছিল, তৃতীয় খেলোয়াড়টি আর্জেন্টাইন স্ট্রাইকার মার্কো ইকার্দি। তবে আজ ফরাসি সংবাদমাধ্যমটি জানিয়েছে নেইমারের নাম। তাদের দাবি, করোনা ‘পজিটিভ’ হওয়ার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখন আছেন আইসোলেশনে।

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলায় পিএসজির এবারের মৌসুম শুরু হচ্ছে দেরিতে। দুই দফা তাদের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নতুন সূচিতে ১০ সেপ্টেম্বর ফরাসি লিগের প্রথম ম্যাচে  ‍লঁসের বিপক্ষে মাঠে নামবে তারা। কিন্তু এর আগেই করোনা থাবা বসিয়েছে ফরাসি ক্লাবটিতে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম