বয়সভিত্তিক ফুটবলারদের অনলাইন ক্লাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:২১

বয়সভিত্তিক ফুটবল দল করোনাভাইরাসের কারণে বাফুফের ফর্টিজ ফুটবল একাডেমির কার্যক্রম বন্ধ আছে। এখানকার ক্যাম্পে ছিলেন অনূর্ধ্ব-১৭ ও ২০ ফুটবলাররা। আবাসিক ক্যাম্প বন্ধ থাকলেও কীভাবে তারা ফিটনেস ধরে রাখতে পারবেন, অনলাইনের মাধ্যমে সেই দিক-নির্দেশনা দিয়েছেন বয়সভিত্তিক দলের প্রধান কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস।

অনলাইন কোর্সে ওয়াটকিস ছাড়াও ছিলেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ও টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।

এখন অনূর্ধ্ব-১৭ দলে খেলোয়াড় ৩৭ জন, আর অনূর্ধ্ব-২০ দলে ২৭ জন। টানা দুই দিন তাদের নিয়ে অনলাইনে ক্লাস হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের যেভাবে হোয়াটসঅ্যাপে দিক-নিদের্শনা দেওয়া হতো, ঠিক সেভাবেই বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের দেখভাল করা হচ্ছে।

অনলাইন ক্লাসে খেলোয়াড়দের উদ্দেশ্যে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘জাতীয় দলের ক্যাম্প শুরু করেছিলাম। বিশ্বকাপ বাছাই স্থগিত থাকায় তা বন্ধ করতে হয়েছে। তবে খেলোয়াড়দের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। পরিকল্পনা দেওয়া আছে। কীভাবে কী করতে হবে, তা বলা হয়েছে। খাবার থেকে শুরু করে সবকিছুই। তোমাদের জন্য তা-ই আসছে। সামনের বছর বয়সভিত্তিক দলের খেলা থাকবে। তার জন্য প্রস্তুতি নিতে হবে।’

কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারও বয়সভিত্তিক দলের আবাসিক ক্যাম্প শুরুর পরিকল্পনা বাফুফের।

/টিএ/কেআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম