কাজী নাবিল-সালামদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:২৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফে নির্বাচনে সম্মিলিত পরিষদ আগেই সম্মিলিত পরিষদের ব্যানারে ২১ পদে মনোনয়নপত্র তুলেছেন কাজী সালাউদ্দিন ও তার অনুসারীরা। আজ (মঙ্গলবার) জমাও দিয়েছেন সদলবলে। বাফুফে ভবনে জড়ো হয়ে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ আহমেদের হাতে তুলে দেন মনোনয়নপত্রগুলো।

মনোনয়নপত্র জমা দিয়ে কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি কাজী সালাউদ্দিন, সভাপতি প্রার্থী। সালাম মুর্শেদী সিনিয়র সহ-সভাপতি। চারজন সহ-সভাপতি। ১৫ জন আছেন সদস্য। আজ আমরা জমা দিয়েছি। আমাদের সবকিছু গ্রহণযোগ্য বলে জানিয়ে দিয়েছে।’

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী সম্পর্কে অবশ্য সালাউদ্দিন কিছু বলতে চাননি, ‘এই প্রশ্নের উত্তর এখনই দিতে চাই না। পরবর্তীতে আমরা ইশতেহার দেবো। এখন প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে কিছু বলা ঠিক হবে না। অফিসিয়ালি আগে জেনে নেই, তারপর উত্তর দিতে পারবো।’

সম্মিলিত পরিষদের ব্যানারে থাকা প্রার্থীদের নাম পড়ে শোনানোর পর সিনিয়র সহ-সভাপতি প্রার্থী সালাম মুর্শেদী বলেছেন, ‘আমরা সম্মিলিত পরিষদের ব্যানারে নির্বাচন করছি। এই ব্যানারে কাজী সালাউদ্দিনের নেতৃতে ২১ জনের একটি দল দিয়েছি। আমরা চেষ্টা করেছি ক্লাব, জেলা ও বিভাগের সব জায়গা থেকে প্রতিনিধি রাখতে, যেন সবকিছু ঠিকভাবে চলে। আবারও সবার সমর্থন ও দোয়া চাই।’

এই নির্বাচনে মনোনয়পত্রের ওপর আপত্তি জানানোর দিন ৯ সেপ্টেম্বর। আর মনোনয়নপত্র বাছাই হবে ১১ সেপ্টেম্বর। আর প্রত্যাহারের সময় ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

সম্মিলিত পরিষদ:

সভাপতি: কাজী সালাউদ্দিন

সিনিয়র সহ-সভাপতি: সালাম মুর্শেদী

সহ-সভাপতি: কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান ভূঁইয়া, ইমরুল হাসান ও আমিরুল ইসলাম বাবু।

১৫ সদস্য: হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার কিরণ, সত্যজিত দাশ রুপু, ইলিয়াস হোসেন, বিজন বড়ুয়া, ইকবাল হোসেন, অমিত খান শুভ্র, মাহিউদ্দিন আহমেদ সেলিম, জাকির হোসেন চৌধুরী, সৈয়দ রিয়াজুল করিম, কামরুল ইসলাম হিলটন, ইমতিয়াজ হামিদ সবুজ, আসাদুজ্জামান মিঠু ও নুরুল ইসলাম নুরু।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান