বাংলাদেশের জালে আফগানদের ৪ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৫, ২১:১০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৪:১৬

সাফ সুজুকি কাপ সাফ সুজুকি কাপে শুরুতেই হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছে মামুনুল ইসলামের দল।
বৃহস্পতিবার কেরালার ত্রিবান্দাম স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশের ওপর চেপে খেলতে থাকে আফগানরা। ম্যাচের মাঝে ১৭ মিনিটে হলুদ কার্ড দেখেন নাসিরুল ইসলাম নাসির। এমন অবস্থায় খেই হারিয়ে ৩০ মিনিটে গোল হজম করে বাংলাদেশ দল। গোল করেন আফগানিস্তানের মাসি সাইঘানি। এর দুই মিনিট পর আবারও গোল হজম করে বাংলাদেশ। এবার তাদের জাল কাঁপান ফয়সাল শায়েস্তা। ৪০ মিনিটে ব্যবধান ৩-০ করেন জুবায়ের আমিরি।
এরপর প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে নেপালের চতুর্থ গোলটি করেন খাইবার আমানি।

এরপর অবশ্য আফগানদের রক্ষণে প্রবেশের চেষ্টা করেছিল বাংলাদেশ। কিন্তু তাতেও সুবিধা করতে পারেনি দলটি। ৪-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে মারুফুলের শিষ্যরা।

এদিকে দিনের অপর ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারায় মালদ্বীপ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম