রিয়াল ‍ছাড়ছেন বেল, গন্তব্য টটেনহাম

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২০, ২০:১৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২০:১৮

গ্যারেথ বেল গেল দুই মৌসুমে রিয়াল মাদ্রিদের ‘বোঝা’ হয়ে উঠেছিলেন গ্যারেথ বেল। একাদশ তো দূরে থাক, বদলি হিসেবে মাঠে নামার সুযোগও হয়নি অনেক ম্যাচে! গত মৌসুমে তো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার জোর গুঞ্জনও শোনা গিয়েছিল। যদিও থেকে গেছেন। তবে এবারের গ্রীষ্মের দলবদলে তার রিয়াল ছাড়া মোটামুটি নিশ্চিত। ওয়েলস তারকার এজেন্ট জোনাথন বার্নেট জানিয়েছেন, সাবেক ক্লাব ‍টটেনহামে ফেরার খুব কাছাকাছি বেল।

ব্রিটিশ মিডিয়ার খবর, ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তি হয়ে গেছে বেলের। যদিও তার এজেন্ট জানিয়েছেন, এখনও চুক্তি হয়নি, তবে আলোচনা চলছে। একই সঙ্গে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রিয়ালের কথা-বার্তা হওয়ার খবরও দিয়েছেন তিনি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে।

‘বেল (টটেনহামে ফেরার) খুব কাছাকাছি, তবে চুক্তি হয়নি এখনও। এটা খুব জটিল চুক্তি।’- বলেছেন বেলের এজেন্ট। ওয়েলস ফরোয়ার্ড এই টটেনহাম ছেড়েই ২০১৩ সালে রেকর্ড ট্রান্সফার ১০০ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছিলেন রিয়ালে। গত দুই মৌসুমে একাদশে ঠিকঠাক সুযোগ না পাওয়ায় ‍আবারও ফেরার ইচ্ছা ইংলিশ ক্লাবটিতে।

মাদ্রিদের ক্লাবটি স্পারদের প্রতিপক্ষ ম্যানইউয়ের সঙ্গেও যোগাযোগ রেখেছে। যদিও বেল তার সাবেক ক্লাবেই ফিরতে চান। এ ব্যাপারে মঙ্গলবার বার্নেট বিবিসিকে বলেছিলেন, ‘গ্যারেথ বেল এখনও ‍টটেনহামকে ভালোবাসে, যেখানে সে যেতে চায়।’

মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক এএসের খবর, ধার নয়, বেলকে ‍একেবারে বিক্রির পক্ষে রিয়াল। এজন্য মোটা অঙ্কের অর্থ দাবি করেছে লস ব্লাঙ্কোস। তবে টটেনহাম তাদের চাওয়া অঙ্ক কমানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত মৌসুমে ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের চীনে চলে যাওয়ার জোর গুঞ্জন উঠেছিল। তবে জিনেদিন জিদান আবারও কোচ হয়ে ফেরায় নতুন আশা দেখেছিলেন তিনি। যদিও গত লা লিগার শেষ ১৪ ম্যাচে মাত্র দুটিতে বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন বেল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম