লিভারপুলকে বিদায় করে দিলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২০, ১১:৪৯আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১১:৫৪

আর্সেনালের জয়ের নায়ক গোলকিপার বার্নড লেনো আগের ম্যাচেও মুখোমুখি হয়েছিল দল দুটি, এই অ্যানফিল্ডেই। প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে হেরেছিল আর্সেনাল। সেই ক্ষতে প্রলেপ দেওয়া সুযোগটা লুফে নিতে ভুল হয়নি গানারদের। হিসাব মিটিয়ে নিয়েছে তারা লিভারপুলকে বিদায় করে দিয়ে। ইংলিশ লিগ কাপের শেষ ষোলোতেই থেমে গেছে ইয়ুর্গেন ক্লপের দলের যাত্রা। গোলশূন্য নির্ধারিত সময় শেষে পেনাল্টি শুটআউটে তাদের ৫-৪ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল।

মিকেল আর্তেতার দলের জয়ের নায়ক গোলকিপার বার্নড লেনো। জার্মান স্টপার টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকালেন, এর আগে ম্যাচে করেছেন দুর্দান্ত সব সেভ। তাই বল পজেশন কিংবা সুযোগ তৈরিতে অনেকটা এগিয়ে থাকলেও লিভারপুলকে বিদায় নিতে হয়েছে লিগ কাপ থেকে।

পার্থক্যটা গড়ে দিয়েছেন লেনো। নির্ধারিত সময়ে সেভ করেছেন তিনি সাতটি। ২০১২ সালে ভিতো মানোনির পর প্রথম গানার গোলকিপার হিসেবে অ্যানফিল্ডে ক্লিনশিট রাখার কীর্তি গড়েছেন এই জার্মান।

তিন দিন আগে এই অ্যানফিল্ডেই মুখোমুখি হয়েছিল লিভারপুল-আর্সেনাল। অলরেডদের ৩-১ গোলে জেতার ওই ম্যাচ থেকে দুই দলই বড় পরিবর্তন এনেছিল একাদশে। সুযোগ নষ্ট ও লেনোর অসাধারণ সব সেভে এবার হারের পাশে লিভারপুলের নাম। চলতি মৌসুমের কয়েকদিনেই তিনবার মুখোমুখি হলো দল দুটি! এর আগে কমিউনিটি শিল্ডেও টাইব্রেকারে লিভারপুলকে হারিয়েছিল আর্সেনাল। গানারদের দায়িত্ব নেওয়ার পর ক্লপের সঙ্গে চারবারের লড়াইয়ে তিনবারই জিতলেন আর্তেতা।

টাইব্রেকারে প্রথম মিস করেছিল কিন্তু আর্সেনালই। যদিও মোহামেদ এলনেনির ব্যর্থতায় খারাপ কিছু হতে দেননি লেনো। আর্সেনাল গোলকিপার পরে প্রতিহত করেছেন ডিভোক ওরিগি ও হ্যারি উইলসনের শট। তাতে ষষ্ঠ শট নেওয়া জো উইলক বল জালে জড়াতেই জয়ের আনন্দে মাতে আর্সেনাল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম