আর্জেন্টিনার জার্সিতে খেলাই হলো না দিবালার

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২০, ১৮:৩০আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৮:৩৫

জুভেন্টাস ফরোয়ার্ড পাউলো দিবালা বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে খেলতে পারেননি। এবারের রাউন্ডের দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় ছিলেন পাউলো দিবালা। কিন্তু সেই সুযোগটাও কেড়ে নিলো পেটের ব্যথা। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পরের ম্যাচেও খেলতে পারবেন না জুভেন্টাস ফরোয়ার্ড। তাতে আলবিসেলেস্তেদের জার্সিতে না খেললেই ক্লাব ফুটবল ফিরতে হচ্ছে তাকে।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে ইকুয়েডর ম্যাচ দিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। ১৩তম মিনিটে লিওনেল মেসির পেনাল্টি গোলে ৩ ‍পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কষ্টার্জিত জয়ের পর বিশ্বকাপ বাছাইয়ে তাদের পরবর্তী প্রতিপক্ষ বলিভিয়া। মঙ্গলবার দিবাগত রাতে খেলতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু স্টেডিয়ামে।

ইকুয়েডরের মতো বলিভিয়া ম্যাচেও খেলা হচ্ছে না দিবালার। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের অফিসিয়াল টুইটারে নিশ্চিত করেছে, পেটের পীড়ায় বলিভিয়া ম্যাচেও খেলা হচ্ছে না তার। এএফএর ‍টুইট, ‘বাকি দলের সঙ্গে পাউলো দিবালা বলিভিয়া সফরে যাচ্ছেন না। তিনি এখনও শারীরিক দিক থেকে ভালো অবস্থানে নেই। পেটের সমস্যা থেকে সেরে উঠতে তিনি কাজ চালিয়ে যাবেন।’

আর্জেন্টাইন মিডিয়ার খবর, আগের তুলনায় শারীরিক উন্নতি হয়েছে দিবালার। তবে সেটি ম্যাচ খেলার মতো অবস্থায় আসেনি। তাছাড়া সোমবার অনুশীলনও করেননি জুভেন্টাস ফরোয়ার্ড।

বিশ্বকাপ বাছাইয়ের দুটো ম্যাচেই মাঠের বাইরে থাকা দিবালা শিগগিরই ফিরবেন ক্লাব ফুটবলে। জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলোর অধীনে প্রস্তুতি নেবেন সিরি ‘আ’র পরবর্তী ম্যাচের। ১৭ অক্টোবর জুভেন্টাস খেলবে ক্রোতোনের বিপক্ষে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম