সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৫, ০০:৫৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ০০:৫৫

সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিল ম্যানসিটি সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে সান্ডারল্যান্ডের জালে চারবার বল জড়িয়েছে আগের ম্যাচে আর্সেনালের কাছে হারা মানুয়েল পেল্লেগ্রিনির দল।

খেলার ১২ মিনিটে এগিয়ে যায় সিটি। ডি ব্রুইনের চমৎকার ক্রস থেকে গোল করেন স্টার্লিং। ১৭ মিনিটে দাভিদ সিলভার কাছ থেকে বল পেয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইয়াইয়া তোরে।

২২তম মিনিটে ডি ব্রুইনের ফ্রি কিক থেকে বল পাওয়া বোনির হেড জালে জড়ালে স্বাগতিকদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। খেলার ৫৪তম মিনিটে ব্যবধান ৪-০ করেন ডি ব্রুইন। সান্ডারল্যান্ডের পক্ষে একমাত্র গোলটি করেন বোরিনির।

এই জয়ে ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থান ধরে রেখেছে সিটি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম