সালাউদ্দিনের কাছে যে আশ্বাস পেলেন ফুটবলাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২০, ১৯:৫৭আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২০:০৩

ফুটবলারদের সঙ্গে কথা বলছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন করোনাভাইরাসের কারণে পরিত্যক্ত মৌসুমের শতভাগ পারিশ্রমিক পাবেন ফুটবলাররা, সেই সঙ্গে নতুন মৌসুমের জন্য আগের চুক্তির ২৫ ভাগ অর্থ যোগ হবে- এমনটি পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু খেলোয়া্ড়দের দাবি, নতুন মৌসুমের জন্য আগের চুক্তির অন্তত ৫০ ভাগ টাকা প্রাপ্তি। লিগ কমিটির সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পেরে তারা দেখা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। সেখানে তাদের নতুন চুক্তিতে আগের পারিশ্রমিকের ২৫ নয়, ৪০ ভাগ অর্থ প্রাপ্তির আশ্বাস মিলেছে।

আজ (মঙ্গলবার) বাফুফে ভবনে প্রিমিয়ার ও জাতীয় দলের খেলোয়াড়দের প্রতিনিধিরা বাফুফে সভাপতির সঙ্গে দেখা করে ইতিবাচক বার্তা পেয়েছেন। সালাউদ্দিনের সঙ্গে দেখা করেছেন জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা, তপু বর্মণ ও সোহেল রানা।

সভা শেষে আশরাফুল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আগে আমরা কীভাবে দলবদল করবো, তার গাইডলাইন চেয়েছিলাম বাফুফের কাছে। নতুন চুক্তির জন্য আগের পারিশ্রমিকের ৫০ ভাগ চেয়েছিলাম। তবে আমরা আগের সভাতে সিদ্ধান্ত হওয়া ২৫ ভাগ পারিশ্রমিকের কথা শুনে হতাশ ছিলাম। এখন সভাপতির কাছে আমাদের দাবিগুলো তুলে ধরি। আগেও তার সঙ্গে আমরা কথা বলেছি। এবার সভাপতি পারিশ্রমিকের পরিমাণ ৪০ ভাগ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তার সম্মানার্থে আমরা তাতে সম্মতি দিয়েছি। আমরা খুশি এতে।’

জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানার কণ্ঠেও ঝরলো তৃপ্তি, ‘আমাদের দাবি ছিল আগের টাকা যেন শতভাগ দেওয়া হয়। ফেডারেশন এখন নতুন মৌসুমের জন্য পারিশ্রমিক ৪০ ভাগ বাড়ানোর চেষ্টা করবে। সভাপতি আমাদের আশ্বাস দিয়েছেন। সবাই এখন সম্মত হয়েছি এই আশ্বাসে।’

ফুটবলারদের দাবি-দাওয়ার বিষয়টি আগামী বৃহস্পতিবারের পেশাদার লিগ কমিটির সভাতে নতুন করে পূর্ণাঙ্গ আকারে সিদ্ধান্ত আসতে পারে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন তেমনটি, ‘বৃহস্পতিবার সভা আছে লিগ কমিটির, ফুটবলের সূচি নিয়ে, কবে খেলা শুরু হবে তা নিয়ে। এছাড়া খেলোয়াড়রা যে বার্তা দিয়েছে তা সেই কমিটির কাছে উপস্থাপন করা হবে। ‍যদিও সভাপতি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। আসলে খেলোয়াড়রা যেন ছাড় দেয়। ক্লাবকেও দিতে হবে। সবাই যার যার জায়গায় ছাড় দিলে সুষ্ঠভাবে দলবদল ঘোষণা করতে পারবো আমরা।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম