পিছিয়ে পড়েও দুর্দান্ত সিটি, আত্মঘাতী গোলে হাসলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২০, ১৩:০৪আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৩:১৬

ম্যান সিটির জার্সিতে চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই গোল ফেরান তোরেসের ভয় ধরিয়ে দিয়েছিল এফসি পোর্তো। ম্যাচ ঘড়ির কাঁটা ১৫ মিনিট ছোঁয়ার আগেই এগিয়ে যায় পর্তুগিজ ক্লাবটি। ঘরের মাঠে দর্শকহীন স্টেডিয়ামে বাকরুদ্ধ অবস্থা ম্যানচেস্টার সিটি খেলোয়াড়দের। তবে হতাশায় ডুবে না গিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নিজেদের সেরাটা দিয়ে লড়ে গেছে ইংলিশ ক্লাবটি। ম্যাচ শেষে তাই স্কোরবোর্ডে জ্বলজ্বল করছিল তাদের বিজয়-সাক্ষী। পিছিয়েও পড়েও চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে সিটিজেনরা ৩-১ গোলের জয়ে। তাদের লিগ প্রতিপক্ষ লিভারপুল আত্মঘাতী গোলে আয়াক্সের মাঠ থেকে জিতে ফিরেছে ১-০ ব্যবধানে।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতার ভালো সুযোগ ছিল ম্যান সিটির সামনে। রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর সম্ভাবনা আরও উজ্বল হয়েছিল। কিন্তু আবারও কোয়ার্টার ফাইনাল চৌকাঠে আটকা পড়ে পেপ গার্দিওলার দল। নতুন মৌসুমের শুরুতেও শঙ্কার মেঘ জন্মে পোর্তো শুরুতে এগিয়ে গেলে। ইতিহাদ স্টেডিয়ামে একক প্রচেষ্টায় চমৎকার এক গোল করে সফরকারীদের এগিয়ে নেন লুইস দিয়াজ।

যদিও পোর্তো লিড ধরে রাখতে পেরেছিল মাত্র ৬ মিনিট। পেনাল্টি থেকে গোল করে ২০তম মিনিটে সিটিকে সমতায় ফেরান সের্হিয়ো আগুয়েরো। রহিম স্টার্লিংকে বক্সের ভেতর পেপে ফাউল করলে লম্বা সময় ধরে চলে ভিএআর-পরীক্ষা। অবশেষে পেনাল্টির সিদ্ধান্ত জানান রেফারি।

১-১ সমতায় বিরতিতে যাওয়া ম্যান সিটি ৬৫ মিনিটে এগিয়ে যায় ইকেই গুন্ডোয়ানের চমৎকার গোলে। জার্মান মিডফিল্ডারের মাপা ফ্রি কিক ঝাঁপিয়েও কিছু করতে পারেননি পোর্তো গোলকিপার। এরপর ৭৩ মিনিটে ইংলিশ ক্লাবটির জয় নিশ্চিত করেন ফেরান তোরেস। গত গ্রীষ্মের দলবদলে ইতিহাদে যোগ দেওয়া স্প্যানিশ উইঙ্গার চ্যাম্পিয়নস লিগ অভিষেই পেলেন গোল।

আত্মঘাতী গোলে জিতেছে লিভারপুল ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলও জয় দিয়ে শুরু করেছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। যদিও আয়াক্সের মাঠে জিততে ঘাম ঝরাতে হয়েছে তাদের। চোট আক্রান্ত ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক না থাকায় কঠিন পরীক্ষা দিতে হয়েছে ইংলিশ ক্লাবটির রক্ষণভাগকে। আয়াক্সের রক্ষণের সামনে তাদের আক্রমণভাগও খুব একটা সুবিধা করতে পারেনি। এরপরও পুরো ৩ পয়েন্ট নিয়ে লিভারপুল ফিরতে পেরেছে আত্মঘাতী গোলের সৌজন্যে।

৩৫ মিনিটে আর্জেন্টাইন লেফট ব্যাক নিকোলাস তাগিয়াফিকোর আত্মঘাতী গোলটাতেই জয়ের হাসি লিভারপুলের। সাদিও মানের শট শিশুসুলভ ভুলে নিজেদের জালেই জড়িয়ে দেন তাগিয়াফিকো।

এদিকে দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে আতালান্তা। গত মৌসুমেও আলো ছড়ানো ইতালিয়ান ক্লাবটি ৪-০ গোলে জিতে ফিরেছে ডেনিশ ক্লাব মিটজিল্যান্ডের মাঠ থেকে। অলিম্পিয়াকোস ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে অলিম্পিক মার্সেইকে। আর নিজেদের মাঠে ইন্টার মিলান ২-২ গোলে ড্র করেছে বরুসিয়া মুনশেনগ্ল্যাডবাখের সঙ্গে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী