ব্রাজিল আরও শক্তিশালী

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২০, ১১:৪৮আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১২:০৯

চোট কাটিয়ে ফিরেছেন জেসুস-আলিসন, নেইমারও আছেন দলে দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপ বাছাই শুরু করেছে ব্রাজিল। বলিভিয়া ও পেরু দুই ম্যাচেই গোলোৎসব করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সামনের রাউন্ডে আরও শক্তিশালী রূপে হাজির হওয়ার অপেক্ষায় তারা। কারণ নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ে পুরো শক্তির দল পাচ্ছে ব্রাজিল। চোট কাটিয়ে তিতের দলে ফিরেছেন গোলকিপার আলিসন ও গ্যাব্রিয়েল হেসুস।

আাগমী ১৩ নভেম্বর ঘরের মাঠ সাও পাওলোতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচের চার দিন পর সেলেসাওরা আতিথ্য নেবে উরুগুয়ের মাঠে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দুটো ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। আলিসন-জেসুস ছাড়াও তার দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও আর্থুর।

আগের রাউন্ডে চোটের কারণে খেলতে পারেননি আলিসন। লিভারপুলের অনুশীলনে কাঁধে চোট পাওয়ায় ক্লাবের হয়েও বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন এই গোলকিপার। ম্যানচেস্টার সিটির জেসুস ভুগেছেন ঊরুর চোটে। গত সেপ্টেম্বরে পাওয়া চোটে ইংলিশ ক্লাবটির জার্সিতে খুব একটা দেখতে পাওয়া যায়নি এই ফরোয়ার্ডকে।

রিয়াল মাদ্রিদের জার্সিতে আলো ছড়িয়ে আবারও তিতের নজরে পড়েছেন ভিনিসিয়ুস। গত বছরের সেপ্টেম্বরে জাতীয় দলের জার্সিতে একমাত্র ম্যাচ খেলা এই তরুণ আবারও ফিরলেন দলে। ২০ বছর বয়সী সাবেক ফ্লামেঙ্গো ফরোয়ার্ড চলতি মৌসুমে চার ম্যাচে করেছেন ৩ গোল।

তাদের সঙ্গে দলে প্রত্যাশামতো আছেন নেইমার, রবের্তো ফিরমিনো ও ফিলিপে কুতিনিয়ো।

স্কোয়াড:

গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভার্টন; ডিফেন্ডার: দানিলো, গ্যাব্রিয়েল মেনিনো, থিয়াগো সিলভা, মারকিনুস, এদের মিলিতাও, রোদ্রিগো কাইয়ো, রেনান লোদি, অ্যালেক্স তেলেস; মিডফিল্ডার: কাসেমিরো, ফাবিনিয়ো, আর্থুর, দগলাস লুইজ, এভারটন রিবেইরো, ফিলিপে কুতিনিয়ো; ফরোয়ার্ড: নেইমার, এভারটন, গ্যাব্রিয়েল জেসুস, ভিনিসিয়ুস জুনিয়র, রবের্তো ফিরমিনো, রিচার্লিসন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম