‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজ বাসভবন থেকে দুর্গা পূজার মণ্ডপ উদ্বোধনে বের হওয়ার সময় এক তরুণী তার ওপর এ আক্রমণ চালানোর চেষ্টা করেন বলে দাবি করেছে মমতার অনুসারী দলীয় কর্মীরা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। 

মমতা শিবিরের অভিযোগ অনুযায়ী, ওই তরুণী কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছান। অভিযোগ করা হয়েছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি ধরে টান দেন। পরবর্তীতে দলীয় কর্মীরা তল্লাশি চালিয়ে ওই তরুণীর কাছে একটি ছুরি পাওয়ার কথা জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘পিসি’ বলে ডেকে তার দিকে দৌড়ে যান এবং তার গায়ের ওপর পড়ার চেষ্টা করেন। এরপর তিনি রাস্তায় শুয়ে পড়ে গালিগালাজ করতে থাকেন।

ঘটনার পরপরই মমতার দলীয় কর্মীরা ওই তরুণীকে ধরে মাটিতে চেপে ধরেন এবং জিজ্ঞাসাবাদ করেন। তবে ওই সময়েও তিনি আক্রমণাত্মক ও বেপরোয়া ছিলেন। পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য দোলা সেন অভিযোগ করেছেন, অভিযুক্ত তরুণী মাদকের প্রভাবে ছিলেন এবং তার হাতে একটি ছুরি ছিল। তিনি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি পরিচয় দিয়ে ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করছিলেন। এই ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তার সহযোগীরা।

এ বিষয়ে কলকাতা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত ৩৮ বছর বয়সী অনুসূয়া সাহার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ জানায়, সাবেক মুখ্যমন্ত্রী তার বাসভবন থেকে বের হওয়ার সময় ঘটনাটি ঘটে। অনুসূয়া সাহা নামে এক নারী তার মুখোমুখি হন এবং তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিতণ্ডা হয়। পরবর্তীতে অন ডিউটি পুলিশ কর্মকর্তা তাকে আটক করেন। এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট আটক
ক্যানসারে আক্রান্ত পোপ লিও
একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
সর্বশেষ খবর
মানসিক সমস্যা মানেই ‘পাগল’ নয়: আসুন তাদের পাশে থাকি 
মানসিক সমস্যা মানেই ‘পাগল’ নয়: আসুন তাদের পাশে থাকি 
বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, দলে আছেন যারা
বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, দলে আছেন যারা
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি দুই নেতার ডাকে থানায় গিয়ে আটক যুবক
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি দুই নেতার ডাকে থানায় গিয়ে আটক যুবক
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী