সাফ সুজুকি কাপে রবিবারের খেলায় নেপালকে ৩-১ গোলে হারিয়েছে ভারত। ফলে গ্রুপ ‘এ’থেকে চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে নাম লেখালো স্বাগতিকরা। সাফ থেকে পাকিস্তান সরে যাওয়াতে এটি তিন দলের গ্রুপে পরিণত হয়। নেপালের বিরুদ্ধে শেষ মুহূর্তের করা গোলের জয়টি শ্রীলঙ্কার জন্য হয়েছে আশীর্বাদ স্বরূপ। গ্রুপ রানার্স আপ হিসেবে শ্রীলঙ্কাও ওঠেছে সেমিফাইনালে।
নেপালের পক্ষে একটি গোল করেন বিমল ঘারতি মাগার। ভারতের গোলদাতারা ছিলেন বরজেস, সুনিল ছেত্রী ও লালিয়ানজুয়ালা চাংতে দুটি।
এদিকে গ্রুপ ‘বি’বাংলাদেশ ও ভুটান দুই খেলায় এখনও কোনও পয়েন্ট পায়নি। গতকাল আফগানিস্তান ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে। আফগানিস্তান ও মালদ্বীপ উভয় দলেরই পয়েন্ট ৬। কাল বিকেল ৪টায় বাংলাদেশ খেলবে ভুটানের সঙ্গে আনুষ্ঠানিকতার ম্যাচে। আর গ্রুপ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে আফগানিস্তান ও মালদ্বীপ।
/আরএম/এফআইআর/








